তারাগঞ্জে নবনির্মিত বিদ্যালয় ভবনের উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম

আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ

একটি জাতির উন্নয়ন ও অগ্রযাত্রার মূল ভিত্তি হলো শিক্ষা। কেবল অবকাঠামোগত বা ভবনের উন্নয়ন করলেই শিক্ষার প্রকৃত মান বৃদ্ধি পাবে না। ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও সমাজকে একযোগে কাজ করতে হবে। আজ বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) সকালে রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের উত্তর রহিমাপুর মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধনকালে এসব কথা বলেন রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আজহারুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের সঠিক শিক্ষায় দীক্ষিত করতে বিদ্যালয়, পরিবার ও স্থানীয় জনগণের মধ্যে কার্যকর সমন্বয় জরুরি। বর্তমান বিশ্ব প্রযুক্তিনির্ভর। তাই আমাদের সন্তানদের আধুনিক ও প্রযুক্তিভিত্তিক শিক্ষায় দক্ষ করে তুলতে হবে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি প্রতিটি শিশুর মধ্যে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম জাগিয়ে তোলা একান্ত প্রয়োজন।”

তিনি আরও উল্লেখ করেন, প্রাথমিক শিক্ষা হলো শিশুর জীবনের ভিত্তি। প্রাথমিক স্তর থেকেই শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে ঝরে পড়া রোধে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।

বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির এস এম আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, এমপি প্রতিনিধি প্রভাষক আমিনুল ইসলাম এবং যুব বিভাগের সভাপতি কাজী শামসুল হুদা। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোহাম্মদ আলী ও উপজেলা শিক্ষা কর্মকর্তা নাগমা সিলভিয়া খান।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। অতিথিরা বিদ্যালয় ভবনের ফলক উন্মোচন শেষে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

Related Posts

চাঁপাইনবাবগঞ্জে ফারিয়া’র ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জে ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভস্ অ্যাসোসিয়েশন (ফারিয়া)-এর জেলা শাখার উদ্যোগে জাঁকজমকপূর্ণভাবে ‘ঈদুল আজহা’ পরবর্তী ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন), রোজ শুক্রবার…

পাওনা টাকা চাওয়ায় নারীদের শ্লীলতাহানি ও প্রাণনাশের হুমকি, প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

  মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি   উপযুক্ত নথিপত্র এবং প্রমাণ থাকার পরও নিজেদের আইনসংগত পাওনা টাকা ফেরত চাইতে গিয়ে চরম বর্বরতা ও লাঞ্ছনার শিকার হয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো। পাওনা…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

চাঁপাইনবাবগঞ্জে ফারিয়া’র ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • By Admin
  • June 19, 2026
  • 11 views
চাঁপাইনবাবগঞ্জে ফারিয়া’র ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পাওনা টাকা চাওয়ায় নারীদের শ্লীলতাহানি ও প্রাণনাশের হুমকি, প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

  • By Admin
  • June 19, 2026
  • 20 views
পাওনা টাকা চাওয়ায় নারীদের শ্লীলতাহানি ও প্রাণনাশের হুমকি, প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

কালিয়াকৈরে পোশাক কারখানার বিষাক্ত পানি পান করে শত শত শ্রমিক অসুস্থ

  • By Admin
  • June 18, 2026
  • 26 views
কালিয়াকৈরে পোশাক কারখানার বিষাক্ত পানি পান করে শত শত শ্রমিক অসুস্থ

রাজশাহীর পুঠিয়ায় জমি নিয়ে দ্বন্দ্বে আদিবাসীদের বাড়ি ভাংচুর, উচ্ছেদ, লুটপাটের অভিযোগ

  • By Admin
  • June 18, 2026
  • 23 views
রাজশাহীর পুঠিয়ায় জমি নিয়ে দ্বন্দ্বে আদিবাসীদের বাড়ি ভাংচুর, উচ্ছেদ, লুটপাটের অভিযোগ

আসন্ন পীর গঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে দোয়া ও সমর্থন প্রত্যাশী অধ্যাপক মোঃ জিল্লুর রহমান জুয়েল

  • By Admin
  • June 18, 2026
  • 25 views
আসন্ন পীর গঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে দোয়া ও সমর্থন প্রত্যাশী অধ্যাপক মোঃ জিল্লুর রহমান জুয়েল

নাসিরনগরের বিভিন্ন সড়কের পাশে ময়লার স্তূপ, ‎তীব্র দুর্গন্ধে বাড়ছে জনদুর্ভোগ ​

  • By Admin
  • June 18, 2026
  • 22 views
নাসিরনগরের বিভিন্ন সড়কের পাশে ময়লার স্তূপ, ‎তীব্র দুর্গন্ধে বাড়ছে জনদুর্ভোগ ​