রাজারহাটে ভ্রাম্যমাণ আদালত ও থানা পুলিশের সফল অভিযানে কর্তৃক শ্যামল চন্দ্র আটক

মোঃ শফিকুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

রাজারহাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ও রাজারহাট থানা পুলিশের সফল অভিযানে কুখ্যাত মাদক কারবারি
শ্যামল চন্দ্র বর্মনের ৬ মাসের জেল-জরিমানা হয়।

কুড়িগ্রামের বাজারহাট উপজেলায় মাদক ব্যবসা, গাঁজা সেবন ও নেশাগ্রস্ত অবস্থায় জনশৃঙ্খলা বিনষ্টের অভিযোগে শ্যামল চন্দ্র বর্মনকে (৫৬) নামের এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত ব্যক্তি উপজেলার উমর মজিদ ইউনিয়নের ঘুমারুভিমশীতলা পূর্ব দানানগর গ্রামের ভবেন্দ্র নাথের পুত্র। মঙ্গলবার (২জুন) উপজেলার উমর মজিদ ইউনিয়নের পূর্ব দানানগর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ সামিউর রহমান এই রায় প্রদান করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ৬ নং উমর মজিদ ইউনিয়নের ২ নং ওয়ার্ড(দানানগর) গ্ৰামে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক মাদক ব্যবসায়ি শ্যামল চন্দ্রের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়।
রাজারহাট থানা পুলিশের সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও রাজারহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সামিউর রহমান এর সত্যতা নিশ্চিত করে বলেন,শ্যামল চন্দ্র বর্মন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ধারা ৯(১) (গ) লঙ্ঘন করে গাঁজা সেবন ও ব্যবহার করেছেন। এ অপরাধে আইনটির ধারা ৩৬ (১)-এর সারণির ২১ নম্বর ক্রমিক অনুযায়ী তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া গাঁজা সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট ও বিরক্তিকর আচরণ করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ধারা ৩৬(৫) অনুযায়ী তাকে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড সহ ৫০টাকা অর্থ দণ্ড প্রদান করেন ।

Related Posts

বিএনপির ভেতরে থাকা সুপ্ত স্বৈরতন্ত্রের উৎকট হবিগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের উপর হামলার মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটেছে; এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি

-মাওলানা গাজী আতাউর রহমান এইচ এম হাছনাইন, বিশেষ প্রতিনিধি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, হবিগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গত দুই দিনে যা ঘটেছে তা নিছকই…

রানীশংকৈলে সহকারী কর্মকর্তা থেকে ইউএনও

  হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় প্রশাসনিক পরিমণ্ডলে একটি ব্যতিক্রমী ঘটনা আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। যে কর্মকর্তা একসময় এই উপজেলায় সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, তিনিই…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

বিএনপির ভেতরে থাকা সুপ্ত স্বৈরতন্ত্রের উৎকট হবিগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের উপর হামলার মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটেছে; এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি

  • By Admin
  • July 30, 2026
  • 26 views
বিএনপির ভেতরে থাকা সুপ্ত স্বৈরতন্ত্রের উৎকট হবিগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের উপর হামলার মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটেছে; এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি

রানীশংকৈলে সহকারী কর্মকর্তা থেকে ইউএনও

  • By Admin
  • July 30, 2026
  • 4 views

গোপালগঞ্জে শুক্রবার ৫ ঘণ্টা ৩০ মিনিট বিদ্যুৎ থাকবে না, যেসব এলাকায় বন্ধ থাকবে সরবরাহ

  • By Admin
  • July 30, 2026
  • 15 views
গোপালগঞ্জে শুক্রবার ৫ ঘণ্টা ৩০ মিনিট বিদ্যুৎ থাকবে না, যেসব এলাকায় বন্ধ থাকবে সরবরাহ

অস্ত্র উদ্ধারে ডেভিড ইমনসহ ৫ সন্ত্রাসীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ

  • By Admin
  • July 30, 2026
  • 14 views
অস্ত্র উদ্ধারে ডেভিড ইমনসহ ৫ সন্ত্রাসীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ

সরিষাবাড়ীতে মোটর-ট্রান্সফরমার চুরিরোধ ও  দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

  • By Admin
  • July 30, 2026
  • 6 views
সরিষাবাড়ীতে মোটর-ট্রান্সফরমার চুরিরোধ ও  দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক

  • By Admin
  • July 30, 2026
  • 26 views
হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক