নীলফামারীতে বজ্রপাতে নিহত ১, গৃহবধূ গুরুতর আহত

মো:জাকির হোসেন নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডিমলা উপজেলায় বজ্রপাতে আলম ইসলাম (৪০) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় সেলিনা বেগম(৩০) নামের এক গৃহবধূও গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা নামার মুখে উপজেলার নাউতারা ইউনিয়নের নিজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলম ইসলাম নাউতারা ইউনিয়নের নিজপাড়া এলাকার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে বলে জানা গেছে। আহত গৃহবধূ সেরিনা একই এলাকার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সন্ধ্যায় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় নিজপাড়া এলাকায় নিজ বাড়ির পাশে আকস্মিক বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান আলম ইসলাম। এ সময় পাশেই থাকা তাঁর এক প্রতিবেশী গৃহবধূ গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহত ওই গৃহবধূকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যার দিকে বজ্রপাতে নিহত ব্যাক্তির মরদেহ হাসপাতালে রয়েছে। আহত গৃহবধূকে চিকিৎসার জন্য হাসপাতালে চিকিৎসধীন আছেন। তিনি বর্তমানে সুস্থ আছেন। স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, বজ্রপাতে নিহতের বিষয়টি তারা জেনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Related Posts

কুড়িগ্রাম রাজারহাটে পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশী “চাচা”গ্রেফতার

  রতন রায় : কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পাঁচ বছরের এক কন্যাশিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে শৌচাগারে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। পুলিশ অভিযুক্ত প্রতিবেশী ‘চাচা’ মো. শফিকুল ইসলামকে (৩৫)…

মহেশখালী উপজেলা প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন সভাপতি ফারুক ইকবাল, সম্পাদক আজিজ সিকদার

  মহেশখালী প্রতিনিধি :: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে কক্সবাজারের মহেশখালী উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ‘দৈনিক জনকণ্ঠ ও দৈনিক সৈকত” এর প্রতিনিধি ফারুক ইকবাল সভাপতি এবং ‘দৈনিক সাগর…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

কুড়িগ্রাম রাজারহাটে পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশী “চাচা”গ্রেফতার

  • By Admin
  • June 4, 2026
  • 12 views
কুড়িগ্রাম রাজারহাটে পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশী “চাচা”গ্রেফতার

মহেশখালী উপজেলা প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন সভাপতি ফারুক ইকবাল, সম্পাদক আজিজ সিকদার

  • By Admin
  • June 4, 2026
  • 18 views
মহেশখালী উপজেলা প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন সভাপতি ফারুক ইকবাল, সম্পাদক আজিজ সিকদার

নীলফামারীতে বজ্রপাতে নিহত ১, গৃহবধূ গুরুতর আহত

  • By Admin
  • June 4, 2026
  • 21 views
নীলফামারীতে বজ্রপাতে নিহত ১, গৃহবধূ গুরুতর আহত

কালজানি নদীর ভাঙন আতঙ্কে দুই গ্রামের মানুষ

  • By Admin
  • June 4, 2026
  • 50 views
কালজানি নদীর ভাঙন আতঙ্কে দুই গ্রামের মানুষ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বুমা’র উদ্যোগে শিশু সুরক্ষা ও অনলাইন অপপ্রচার প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

  • By Admin
  • June 4, 2026
  • 21 views
ব্রাহ্মণবাড়িয়ায় ‘বুমা’র উদ্যোগে শিশু সুরক্ষা ও অনলাইন অপপ্রচার প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

সেনাবাহিনীর তাৎক্ষণিক হস্তক্ষেপে রক্ষা পেল পাহাড়ি শিশুর চোখ

  • By Admin
  • June 4, 2026
  • 75 views
সেনাবাহিনীর তাৎক্ষণিক হস্তক্ষেপে রক্ষা পেল পাহাড়ি শিশুর চোখ