মহেশখালী উপজেলা প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন সভাপতি ফারুক ইকবাল, সম্পাদক আজিজ সিকদার

মহেশখালী প্রতিনিধি ::

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে কক্সবাজারের মহেশখালী উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ‘দৈনিক জনকণ্ঠ ও দৈনিক সৈকত” এর প্রতিনিধি ফারুক ইকবাল সভাপতি এবং ‘দৈনিক সাগর দেশ’ এর প্রতিনিধি আজিজ সিকদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত মহেশখালী উপজেলা প্রশাসকের মিলনায়তনে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৩৮ জন ভোটারের মধ্যে ৩৫ জন সংবাদকর্মী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এবারের নির্বাচনে ৬টি পদের বিপরীতে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনের চূড়ান্ত ফলাফল অনুযায়ী অন্য পদে বিজয়ীরা হলেন-সাংগঠনিক সম্পাদক এ. কে রিফাত, অর্থ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মিজবাহ উদ্দিন আরজু এবং দপ্তর সম্পাদক সুব্রত আপন।

ভোটগ্রহণ চলাকালে নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান-মাহমুদ-ডালিম এবং মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সোলতান। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন এবং নবনির্বাচিত কমিটিকে শুভকামনা জানান।
এ সময় উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন আজাদ। এছাড়া সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ইকবাল বাহার চৌধুরী, মৌলানা সিরাজুল ইসলাম, মৌলানা ইউনুস ও আ ন ম হাসান।

ফলাফল ঘোষণার পর ক্লাবের বিদায়ী সভাপতি জে এইচ এম ইউনুস বলেন, “মহেশখালী উপজেলা প্রেসক্লাব সবসময় সাংবাদিকদের ঐক্য, পেশাদারিত্ব এবং সত্যনিষ্ঠ সাংবাদিকতার পক্ষে কাজ করে এসেছে। নবনির্বাচিত নেতৃত্ব এই ধারাবাহিকতাকে আরও শক্তিশালী করবে বলে আমি বিশ্বাস করি।” বিদায়ী সাধারণ সম্পাদক আ ন ম হাসান তার দায়িত্ব পালনকালে সকল সহকর্মীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নতুন কমিটিকে পূর্ণ সমর্থন দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

নবনির্বাচিত সভাপতি ফারুক ইকবাল ও সাধারণ সম্পাদক আজিজ সিকদার সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, প্রেসক্লাবের উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং সংগঠনের ঐক্য সুদৃঢ় করতে তারা আন্তরিকভাবে কাজ করে যাবেন। নির্বাচন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান সহকর্মী সাংবাদিকরা।

Related Posts

কুড়িগ্রাম রাজারহাটে পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশী “চাচা”গ্রেফতার

  রতন রায় : কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পাঁচ বছরের এক কন্যাশিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে শৌচাগারে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। পুলিশ অভিযুক্ত প্রতিবেশী ‘চাচা’ মো. শফিকুল ইসলামকে (৩৫)…

নীলফামারীতে বজ্রপাতে নিহত ১, গৃহবধূ গুরুতর আহত

  মো:জাকির হোসেন নীলফামারী প্রতিনিধি নীলফামারীর ডিমলা উপজেলায় বজ্রপাতে আলম ইসলাম (৪০) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় সেলিনা বেগম(৩০) নামের এক গৃহবধূও গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

কুড়িগ্রাম রাজারহাটে পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশী “চাচা”গ্রেফতার

  • By Admin
  • June 4, 2026
  • 12 views
কুড়িগ্রাম রাজারহাটে পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশী “চাচা”গ্রেফতার

মহেশখালী উপজেলা প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন সভাপতি ফারুক ইকবাল, সম্পাদক আজিজ সিকদার

  • By Admin
  • June 4, 2026
  • 18 views
মহেশখালী উপজেলা প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন সভাপতি ফারুক ইকবাল, সম্পাদক আজিজ সিকদার

নীলফামারীতে বজ্রপাতে নিহত ১, গৃহবধূ গুরুতর আহত

  • By Admin
  • June 4, 2026
  • 20 views
নীলফামারীতে বজ্রপাতে নিহত ১, গৃহবধূ গুরুতর আহত

কালজানি নদীর ভাঙন আতঙ্কে দুই গ্রামের মানুষ

  • By Admin
  • June 4, 2026
  • 50 views
কালজানি নদীর ভাঙন আতঙ্কে দুই গ্রামের মানুষ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বুমা’র উদ্যোগে শিশু সুরক্ষা ও অনলাইন অপপ্রচার প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

  • By Admin
  • June 4, 2026
  • 21 views
ব্রাহ্মণবাড়িয়ায় ‘বুমা’র উদ্যোগে শিশু সুরক্ষা ও অনলাইন অপপ্রচার প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

সেনাবাহিনীর তাৎক্ষণিক হস্তক্ষেপে রক্ষা পেল পাহাড়ি শিশুর চোখ

  • By Admin
  • June 4, 2026
  • 75 views
সেনাবাহিনীর তাৎক্ষণিক হস্তক্ষেপে রক্ষা পেল পাহাড়ি শিশুর চোখ