হরিপুরে বিষধর সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম

ঠাকুরগাঁও প্রতিনিধি

হাসিনুজ্জামান মিন্টু

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সাপের দংশনে মিরা (১৩) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে উপজেলার কামারপুকুর ইউনিয়নের পতনডোবা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

মিরা স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং গ্রামের বাসিন্দা মিজানুর রহমান (মিজান ড্রাইভার)-এর একমাত্র সন্তান।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নিজ বাড়িতে থাকা অবস্থায় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। বিষয়টি বুঝতে পেরে স্বজনরা দ্রুত তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

একমাত্র মেয়ের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। প্রতিবেশীরা জানান, মিরা ছিল অত্যন্ত ভদ্র, মিশুক ও মেধাবী একজন শিক্ষার্থী। তার অকাল প্রয়াণে সহপাঠী, শিক্ষক এবং এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

গ্রামবাসীরা বলেন, এমন একটি প্রাণবন্ত শিশুর হঠাৎ চলে যাওয়া কেউই মেনে নিতে পারছেন না। মিরার মৃত্যুতে এলাকার বিভিন্ন সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

Related Posts

কুড়িগ্রামে ৫ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, অভিযুক্ত পলাতক

হাসান মাহমুদ জয় স্টাফ রিপোর্টার কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মামলার এজাহার ও…

বিশ্বম্ভরপুরে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ভূট্টা উদ্ধার, গ্রেফতার ৫

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ভূট্টা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আরও…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

হরিপুরে বিষধর সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম

  • By Admin
  • June 19, 2026
  • 19 views
হরিপুরে বিষধর সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম

কুড়িগ্রামে ৫ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, অভিযুক্ত পলাতক

  • By Admin
  • June 19, 2026
  • 7 views
কুড়িগ্রামে ৫ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, অভিযুক্ত পলাতক

বিশ্বম্ভরপুরে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ভূট্টা উদ্ধার, গ্রেফতার ৫

  • By Admin
  • June 19, 2026
  • 16 views
বিশ্বম্ভরপুরে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ভূট্টা উদ্ধার, গ্রেফতার ৫

মাদকবিরোধী অবস্থানের কারণে হুমকির মুখে সংবাদকর্মী

  • By Admin
  • June 19, 2026
  • 8 views
মাদকবিরোধী অবস্থানের কারণে হুমকির মুখে সংবাদকর্মী

মাঠে আর্জেন্টিনা–ব্রাজিল, সাংবাদিকদের প্রীতি ম্যাচে আর্জেন্টিনার জয় প্রতিদ্বন্দ্বিতা মাঠে, সৌহার্দ্যের জয় সবার

  • By Admin
  • June 19, 2026
  • 6 views
মাঠে আর্জেন্টিনা–ব্রাজিল, সাংবাদিকদের প্রীতি ম্যাচে আর্জেন্টিনার জয় প্রতিদ্বন্দ্বিতা মাঠে, সৌহার্দ্যের জয় সবার

পাটগ্রাম পৌর জামায়াতের উদ্যোগে ওয়ার্ড দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

  • By Admin
  • June 19, 2026
  • 12 views
পাটগ্রাম পৌর জামায়াতের উদ্যোগে ওয়ার্ড দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত