র‌্যাব-১৩ এর অভিযানে রংপুরে ৯.৭ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

রংপুর প্রতিনিধি:
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ এর অভিযানে রংপুরের কোতয়ালী থানার নিউ জুম্মাপাড়া এলাকা থেকে ৯.৭ কেজি গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৫টা ১০ মিনিটে র‌্যাব-১৩, সদর কোম্পানী, রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডস্থ নিউ জুম্মাপাড়া পূর্বটারী গ্রামের বায়তুল আমান জামে মসজিদ সংলগ্ন পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন আসামিদের ব্যবহৃত মোটরসাইকেল তল্লাশি করে পিছনে রাখা বস্তার মধ্যে ৯.৭০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—
১। মোঃ আঃ মতিন (৩৮), পিতা-মৃত জিব্রাইল হোসেন, সাং-রূপসীডাঙ্গা, ইউপি-রাজশাহী চিনিকল, থানা-কাটাখালী, মতিহার, জেলা-রাজশাহী।
২। মোঃ রুবেল মিয়া (৩২), পিতা-মৃত সালাম মিয়া।
৩। মোঃ সবুজ মিয়া (৩৬), পিতা-মৃত বাবুল মিয়া।
৪। মোঃ এলাহী বর্শা (২০), পিতা-মোঃ খবির উদ্দিন; সর্ব ঠিকানা- সাং-নিউ জুম্মাপাড়া, ২৩নং ওয়ার্ড, রংপুর সিটি কর্পোরেশন, থানা-কোতয়ালী, রংপুর মহানগর।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানায়।

র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করেছেন।

Related Posts

‎নাসিরনগরে বিস্ফোরক মামলায় উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল গ্রেফতার

‎ ‎মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, ব্রাক্ষণবাড়ীয়া প্রতিনিধি, ‎ ‎ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ নাসিরনগর উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি প্রভাষক নির্মল চৌধুরীকে বিস্ফোরক মামলায় গ্রেফতার করেছে নাসিরনগর থানা পুলিশ। ‎আজ…

ঠাকুরগাঁওয়ে ঘোরার কথা বলে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণ, ৩ জন আটক

  ঠাকুরগাঁও প্রতিনিধি হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কালিতলা বাজার সংলগ্ন এলাকায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে পুলিশ তিন যুবককে গ্রেফতার করেছে। শনিবার দিবাগত রাতে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

‎নাসিরনগরে বিস্ফোরক মামলায় উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল গ্রেফতার

  • By Admin
  • June 14, 2026
  • 1 views
‎নাসিরনগরে বিস্ফোরক মামলায় উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে ঘোরার কথা বলে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণ, ৩ জন আটক

  • By Admin
  • June 14, 2026
  • 19 views
ঠাকুরগাঁওয়ে ঘোরার কথা বলে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণ, ৩ জন আটক

আজ গোপালগঞ্জ পাচুড়িয়া বেলি ব্রিজ ভেঙে গেছে

  • By Admin
  • June 14, 2026
  • 8 views
আজ গোপালগঞ্জ পাচুড়িয়া বেলি ব্রিজ ভেঙে গেছে

‎বাজেটের আগেই সিগারেটের বাজারে অস্থিরতা, সিগারেটের কৃত্রিম সংকট, ভোক্তাদের পকেট কাটছে অসাধু সিন্ডিকেট

  • By Admin
  • June 14, 2026
  • 22 views
‎বাজেটের আগেই সিগারেটের বাজারে অস্থিরতা, সিগারেটের কৃত্রিম সংকট, ভোক্তাদের পকেট কাটছে অসাধু সিন্ডিকেট

গণ-আবেদনের মুখে দেয়াল অপসারণ, গোপালগঞ্জে উন্মুক্ত হলো জননী সার্জিক্যাল ক্লিনিকসংলগ্ন রাস্তা

  • By Admin
  • June 14, 2026
  • 23 views
গণ-আবেদনের মুখে দেয়াল অপসারণ, গোপালগঞ্জে উন্মুক্ত হলো জননী সার্জিক্যাল ক্লিনিকসংলগ্ন রাস্তা

শিবিরের অপপ্রচারের প্রতিবাদে সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

  • By Admin
  • June 14, 2026
  • 30 views
শিবিরের অপপ্রচারের প্রতিবাদে সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল