মোঃ মাইনুল ইসলাম কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
খেলার ছলে জলবায়ু শিক্ষা। উলিপুরে কিশোরীদের ব্যতিক্রমধর্মী এক প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ এবং সামাজিক সম্পৃক্ততা জোরদারে কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয় কিশোরীদের এক ব্যতিক্রমধর্মী প্রীতি হ্যান্ডবল ম্যাচ। মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ দুর্গাপুর ইউনিয়নের যমুনা ব্যাপারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্পোর্টস ফর প্রোটেকশন রেজিলিয়ান্স অ্যান্ড টেনাস ফর্মেশন (SPIRIT) প্রকল্পের আওতায় এই আয়োজন করা হয় l অলিম্পিক রিফিউজি ফাউন্ডেশন(ORF) ও সুইচ ডেভেলপমেন্ট কো-অপারেশন (SDC) এর অর্থায়নে টেরে ডেস হোমস এর কারিগরি সহায়তায় এবং সলিডারিটি সংস্থার বাস্তবায়নে এই কর্মসূচিটি পরিচালিত হয়। জলবায়ু পরিবর্তনে শিশু ও কিশোরীদের শারীরিক সক্ষমতা মানসিক সক্ষমতা এবং জীবন দক্ষতা উন্নয়নের পাশাপাশি নেতৃত্ব গুণাবলী বিকাশই এই প্রকল্পের মূল লক্ষ্য। খেলার আগে দুই দলের মধ্যে জলবায়ু বিষয়ক পাঁচটি প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে যে দল বেশি সঠিক উত্তর দেয় তাদের টস এর সুযোগ দেওয়া হয়। যা খেলাটিকে শিক্ষামূলক এবং আকর্ষণীয় করে তোলে। উৎসবমুখর এই খেলাতে কিশোরীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাকসুদুর রহমান পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক। আমিনুল ইসলাম DPM টিডিএইস, রাকিবুল হাসান লজিস্টিক কো-অর্ডিনেটর ঢাকা, যমুনা বেপারি পারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মঞ্জুয়ারা বেগম, ইয়াসিন মিয়া প্রজেক্ট কো-অর্ডিনেটর সলিডারিটি স্পিরিট প্রকল্প, আনিসুর রহমান ইউপি সদস্য ৬ নং ওয়ার্ড, ইউনিয়ন কমিটির সভাপতি ও অন্যান্য কর্মী বিন্দু।