মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা) প্রতিনিধি ফরিদপুর:
ফরিদপুরের সালথায় কৃষকদের অংশগ্রহণে কংগ্রেস পার্টনার অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আজ সোমবার (২৭ এপ্রিল) দিনব্যাপী উপজেলা পরিষদের হলরুমে এ কর্মসূচির অনুষ্ঠিত হয়।
প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রাস্টফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রনশিপ অ্যান্ড রেসিলিয়েস্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় আয়োজিত এক কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় ১০০ জন কৃষক - কৃষাণী অজানা প্রতিনিধি ও সামাজিক রাজনৈতিক সহ সব ধরনের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) সুদর্শন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ শাহাদুজ্জামান,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুরের অতিরিক্ত উপ-পরিচালক ( পিপি) আবুল হোসেন মিয়া হাসান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খায়ের উদ্দিন আহমেদ, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার রফিকুল ইসলাম এবং সালথা প্রেসক্লাবের সম্মানিত সভাপতি নুরুল ইসলাম নাহিদ সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বাংলাদেশের অংশগ্রহণকারীদের জন্য কীটনাশক মুক্ত ফসল ও সবজি উৎপাদন, ডাল ও তেল ফসল চাষ, আধুনিক সেচ পদ্ধতি, কৃষক স্মার্ট কার্ড, বীজ উৎপাদন, নিরাপদ খাদ্য পরীক্ষা, জৈব সার ব্যবহার এবং নারী ও তরুণ উদ্যোক্তা উন্নয়নসহ মোট ১০ টি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা টেকসই ও নিরাপদ কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিত কারণ এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন কৃষি অফিসার (কৃষিবিদ) সুদর্শন শিকদার