মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা)প্রতিনিধি ফরিদপুর:
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় গুজব ছড়িয়ে এক ট্রাক চালককে গনপিটুনি দিয়ে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত ট্রাকচালকের নাম হান্নান (৪৫).
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে গত ( ১ মে) উপজেলার বিননালিয়া নতুন হাটখোলা এলাকায় একটি গুজবকে কেন্দ্র করে উত্তেজিত জনতা হান্নানকে গনপিটুনি দেয়। গুরুত্ব আহত অবস্থায় তাকে উদ্ধার করা পরে তার মৃত্যু হয়। পরবর্তীতে তদন্তে জানা যায়। ঘটনাটি সম্পুর্ন গুজবের ভিত্তিতে ঘটেছিল ।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে নগরকান্দা থানা - এ একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তের অংশ হিসাবে গত শুক্রবার (৯ মে) রাত ৯ টার দিকে নগরকান্দা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে মো. সাজেদুল মৃধা (২৫) নামে একজনকে গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃত সাজেদুল মৃধার বাড়ি উপজেলার দক্ষিণ বিননালিলা মৃধাডাঙ্গী গ্রামের মো. অহিদ মৃধার ছেলে বলে জানা গিয়েছে।
পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ও গোপন সংবাদের ভিত্তিতে এসআই সনাতনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের সনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন নগরকান্দা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাসুল সামদানী আজাদ।