মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা) প্রতিনিধি ফরিদপুর:
ফরিদপুরের সালথায় বস্ত্র ও পাঠক মন্ত্রণালয়ের পাট অধিদপ্তর বাস্তবায়নাধীন " উন্নত প্রযুক্তির পা পিছ উৎপাদন এবং সম্প্রসারণ (২ সংশোধিত)" শীর্ষক প্রকল্পের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৩ মে) উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর, সালথার আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে'পাট উৎপাদন কলাকৌশল ও প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার আটটি ইউনিয়ন থেকে মোট ৬০ জন পাট চাষী অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিনের সভাপতি কে এবং উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারির সঞ্চালনায় প্রশিক্ষণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপসচিব (আইন ১-অধি শাখা) এ. কে.এম. বজলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুদর্শন শিকদার। ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামার বাড়ির উপপরিচালক মো. শাহাদুজ্জামান, ফরিদপুর ডিজে আরআই আঞ্চলিক কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ ওমর আলী এবং ফরিদপুর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা তারেক মোহাম্মদ লুৎফর আলীম।
প্রশিক্ষণে বক্তারা বলেন বর্তমানে পাট শুধু দড়ি,চট বা বস্তুা তৈরির কাঁচাম মালামাল নয়, পাটের ব্যবহার বহুমুখী আকার ধারণ করেছে। বর্তমানে পাট থেকে ২৮১ ধরনের পণ্য উৎপাদিত হচ্ছে। আসবাবপত্র, উন্নত মানের শাড়ি, সুষ্ট, প্যান্ট, জিস্ন বা ডেনিমসহ আধুনিক গাড়ির বডি ও ঢেউটিন তৈরিতে পাট ব্যবহার করা হচ্ছে।
বক্তারা আরো বলেন, পাট ও পাটজাত পণ্যের আন্তর্জাতিক চাহিদা বৃদ্ধি পাওয়ায় বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে খাতে। এজন্য কৃষকদের পাঠ ও বিশ্বাসে আগ্রহী করে তুলতে সরকার বিভিন্ন সহায়তা কার্যক্রম চালু রেখেছে। পাট অধিদপ্তরের প্রকল্পের মাধ্যমে কৃষকদের বিনামূল্যে পাট বীজ,সার, বালাইনাশক ও কৃষি যন্ত্র সরবরাহের পাশাপাশি আধুনিক পদ্ধতিতে পাট চাষের প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী পাট বীজ চাষীদের মাঝে পাট জাত ব্যাগ ও নগদ অর্থ বিতরণ করা হয়।