মোঃ ইলিয়াছ খান ( সালথা উপজেলা) প্রতিনিধি ফরিদপুর:
ফরিদপুরের সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধীরে জেরে আজিজুল মোল্লা (৬২) নামে এক বাগান মালিক কে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
আজ বুধবার (১৩ মে) সন্ধ্যার সাড়ে ৬ টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে।
নিহত আজিজুল মোল্যা উপজেলার ফুলবাড়িয়া গ্রামের গোপীনাথপুর পাড়ার মৃত মানো মোল্লার ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী জানা যায়, বুধবার বিকালে আজিজুল মোল্লার বাগান থেকে লিচু পাড়াকে কেন্দ্র করে পার্শ্ববর্তী সোনাপুর ইউনিয়নের চর বাংলায় গ্রামের মোশারফ মুন্সির ছেলে শাকিল মুন্সী ও তুষার মুন্সির সঙ্গে বাগান মালিকের ছেলে আকরাম মোল্লার বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে আকরাম মোল্লাকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে।
পরে সন্ধ্যায় ফুলবাড়িয়া বাজারে গিয়ে ছেলেকে মারধরের কারণ জানতে চাইলে আজিজুল মোল্লার সঙ্গে অভিযুক্তদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শাকিল, তুষার সহ, তাদের পরিবারের সদস্যরা আজিজুল মোল্লার উপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এ সময় বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করলে গুরুতর আহত হয়ে গঠনের স্থলে লুকিয়ে পড়েন তিনি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৯ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।
এই ঘটনা খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘরের স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় এখন অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মোহাম্মদ আল ফাহাদ জানান, লিচু পাড়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধী জোড়ে এক ব্যক্তিকে মারধরের ঘটনা ঘটে। গুরুত্বের আহত অবস্থায় থাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।। ঘটনা জড়িতদের সলাতকে কাজ চলছে এবং আইনগত প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।