খাদেমুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি!
পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নে অবস্থিত বারো আউলিয়া মাজারে পবিত্র শরীফ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৪ মে আটোয়ারী ঐতিহাসিক বারআউলিয়ার মাজারে বাৎসরিক মাহফিল
পবিত্র ঔরস শরীফ হয়।
এটি স্থানীয়ভাবে বারো আউলিয়ার মাজার বা বারো আউলিয়ার দরগাহ নামে পরিচিত।
মাজারটি মির্জাপুরের বারো আউলিয়া মৌজার প্রায় ৪৭ একর জায়গা জুড়ে বিস্তৃত।
পঞ্চগড়ের আটোয়ারী থানাধীন ঐতিহাসিক মাজার শরীফ পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সিফাত-ই-রাব্বান।
পরিদর্শনকালে তিনি ওরস উপলক্ষে গৃহীত সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় মাজার এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিবিড় পর্যবেক্ষণের লক্ষ্যে ওয়াচ টাওয়ার স্থাপনসহ সাদা পোশাকে পুলিশের তৎপরতা অব্যাহত রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি মাজার শরীফ পরিচালনা কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করে ওরস অনুষ্ঠান সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পঞ্চগড় পুলিশ সুপার (সদর সার্কেল),মোঃ শইমী ইমতিয়াজ, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মেঃ,মতিয়ার রহমান, আটোয়ারী ১২ আউলিয়া মাজারে মেলা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।