আমির হোসেন, ঝালকাঠি :
ঝালকাঠির নলছিটিতে বেসরকারি সেচ্ছাসেবী ও মানবিক সংগঠন ‘প্রাণের টানে রক্তদান’র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় নলছিটি রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে, নলছিটি রিপোর্টার্স ইউনিটির সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করাহয়। এরপর দেশ ও জাতির কল্যাণ, সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন সাবাব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মুফতি হানজালা নোমানি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘প্রাণের টানে রক্তদান’ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মিল্লত খান ও সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক ছাত্রনেতা হাসিবুল হাসান সবুজ, মেহেদী হাসান আরিফ, রিয়াজ উদ্দিন, আজমল হোসেন, নূরুল্লা সিদ্দিকি, আল-আমিণ ফকির, সামসুরন্নাহার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শাহাদাত ফকির, হাফেজ মাহবুবুর রহমান, সাবাব ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজ, রেনেসা কম্পিউটার সেন্টারের স্বত্বাধিকারী আকতার হোসেন, ওমর ফারুক আলরাজি, হেলালসহ বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও সাংগঠনিক নেতৃবৃন্দ।