প্রিয় পাঠক, সম্মানিত প্রতিনিধি ও শুভানুধ্যায়ী,
নতুন বছরের শুভ সূচনায় জাগোকন্ঠ অনলাইন পোর্টাল-এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পুরোনো বছরের সকল গ্লানি, হতাশা ও ব্যর্থতা পেছনে ফেলে নতুন বছর আমাদের জীবনে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও সাফল্য—এই কামনাই করি।

সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে জাগোকন্ঠ অনলাইন পথচলা শুরু করেছে আপনাদের আস্থা ও ভালোবাসাকে পুঁজি করে। পাঠকদের সচেতনতা এবং প্রতিনিধিদের নিষ্ঠা ও পরিশ্রমই আমাদের এগিয়ে চলার প্রধান শক্তি।
নতুন বছরে আমরা আরও দায়িত্বশীল, আরও গতিশীল ও আরও সাহসী সাংবাদিকতার মাধ্যমে সত্যের পক্ষে অবিচল থাকতে চাই। দেশ, সমাজ ও মানুষের কথা বলার প্রত্যয়ে আপনাদের সহযোগিতা ও দিকনির্দেশনা আমাদের জন্য অপরিহার্য।
আসুন, নতুন বছরে আমরা সবাই মিলে একটি সুন্দর, মানবিক ও ন্যায়ের সমাজ গঠনে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখি।
নববর্ষের শুভেচ্ছা ও শুভ কামনা।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
আরিফুল ইসলাম
সম্পাদক
জাগোকন্ঠ অনলাইন পোর্টাল