মুহাম্মদ খাদেমুল ইসলাম
পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড় সদর উপজেলার মিলগেট বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় জয়নাল আবেদীন( ৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
তিনি তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের শান্তিনগড় গ্রামের বাসিন্দা
মুহাম্মদ আসিরের পুত্র।
নিহত জয়নাল আবেদীন শান্তিনগড় গ্রামের আসিরের ছেলে। তিনি পূবালী ব্যাংকের বোদা শাখায় নিরাপত্তাকর্মী (সিকিউরিটি গার্ড) হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
রোববার (১৬ আগস্ট) পঞ্চগড় সদর উপজেলার মিলগেট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি ট্রাকের ধাক্কায় জয়নাল আবেদীন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এবিষয়ে রবিবার দুপরে পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান জানান, মিলগেট বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় নিহতের পরিবার ও ওই এলাকাজুড়ে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া পড়েছে।