হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মাদক, যৌতুক, অনলাইন জুয়া, যৌন হয়রানি ও বাল্যবিবাহ প্রতিরোধের লক্ষ্যে শিক্ষার্থী ও সুধীজনদের অংশগ্রহণে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ জেলা প্রশাসকের ৩ বছর মেয়াদি অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনার অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রদীপ্ত রায় দীপন। অনুষ্ঠানটির সভাপতি হিসাবে সভাপত্তিত করে সালেহা বেগম মহিলা ডিগ্রী কলেজের অধক্ষ্য মুক্তার হোসেন /এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী, সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক আনিচুর রহমান, হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সভাপতি আব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক নাজমুল হুদা রিপন।
সভায় বক্তারা বলেন, সমাজ থেকে মাদক, যৌতুক, অনলাইন জুয়া, যৌন হয়রানি ও বাল্যবিবাহের মতো ব্যাধি নির্মূলে শিক্ষার্থী ও সুধী সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। যুবসমাজকে এসব অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে একটি সুস্থ ও নিরাপদ সমাজ গড়ে তোলাই এই অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনার মূল লক্ষ্য।
উক্ত আলোচনা সভায় স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক: এম.এ সালাম, কার্যালয়: মিরপুর 10, ঢাকা।
বার্তা সম্পাদক: মোঃ আরিফুল ইসলাম।
বার্তা কার্যালয়: কলেজ রোড, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম।
নিউজ ও বিজ্ঞাপন: 01724625816
তর্কীকরণ: "অনুমতি ব্যতিরেকে এই সাইটের কোনো কনটেন্ট কপি বা ব্যবহার করা যাবে না।"