আবুল হোসেন বাবলুঃ
মাদক নির্মূলে র্যাব-১৩ নিয়মিতভাবে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ৩১ অক্টোবর দুপুরে র্যাব-১৩ সদর কোম্পানী রংপুর এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার অন্তর্ভুক্ত ভেলাগুড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্ব কাদমা গ্রামস্থ মাদক কারবারি আমিনুর ইসলামের বাড়ির সামনে তার ব্যবহৃত মোটরসাইকেল তল্লাশী করে মোটরসাইকেলের পিছনে বস্তার মধ্যে ৩৯ বোতল ফেন্সিডিল ও ০৪ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ এবং মাদক কারবারি আমিনুর ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। মাদক কারবারি আমিনুর ইসলাম (৪০) লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানাধীন পূর্ব কাদসা গ্রামের রবিউল ইসলামের ছেলে।
একই তারিখ সন্ধ্যায় পৃথক অন্য একটি অভিযানে র্যাব-১৩ সদর কোম্পানী'র একটি আভিযানিক দল লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন ৫নং চন্দ্রপুর ইউনিয়নের চন্দ্রপুর পোস্ট অফিসের সামনে পাকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় দুইটি মোটরসাইকেল তল্লাশীকালে
মোটরসাইকেলের পিছনে বস্তায় রক্ষিত ১০০ বোতল ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য CHOCO+ এবং ৯৬ বোতল ESKuf উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত দুইটি মোটরসাইকেল জব্দসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।
গ্রেফতারকৃতরা লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার অন্তর্ভুক্ত খামারভাতী গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে রুহুল আমিন (২২) এবং একই থানাধীন চন্দ্রপুর গ্রামের
মেহের আলীর ছেলে কাউছার ইসলাম (২১)।
র্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে
জানানো হয়, প্রাথমিকভাবে জানা যায়, দীর্ঘদিন ধরে ধৃত আসামীগণ অত্যন্ত কৌশলে ফেন্সিডিল,গাঁজা, এস্কাফ (ESkuf) ও CHOCO+ সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করতো।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক ধৃত জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্থান্তর করা হয়েছে। ###