কুড়িগ্রাম জেলায় ইপিআই কার্যক্রমের আওতায় দেড় সহস্রাধিক কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী, জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাসসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বাস্থ্যখাতের প্রতিনিধিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. রাফি আবির।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলার ৯টি উপজেলা ও ৩টি পৌরসভায় মোট ১ হাজার ৮১৫টি কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। এর আওতায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী ২ লাখ ৭১ হাজার ৬৯৯ জন শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।