কুড়িগ্রামে লোকাল ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

কুড়িগ্রাম জেলায় রাজারহাট উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সরেজমিনে ঘটনাটি ঘটেছে, শুক্রবার (২৪অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজারহাট-টগরাইহাট রেল স্টেশনের মাঝখানে দিনোবাজার এলাকায়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানান, শুক্রবার (২৪অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পার্বতীপুরগামী রমনা লোকাল ট্রেনটি কুড়িগ্রাম থেকে ছেড়ে আসার পথিমধ্যে দিনোবাজার এলাকা ত্যাগ করলে এক কিশোরের ছিন্নভিন্ন লাশ পথচারীরা দেখতে পায়। পথচারীদের চিৎকারে এলাকাবাসীরা ছুটে এসে লাশ শনাক্ত করেন।

ট্রেনে কাটা পড়া কিশোরটি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের আষাঢু গ্রামের পল্লী চিকিৎসক মোঃ মোনায়েম খাঁর ছেলে মোঃ মাসুদ মিয়া(১৭) বলে জানা যায়। কিন্তু মাসুদ মিয়া কি কারণে ট্রেনে কাটা পড়েছে তা জানা যায়নি।

তবে রাজারহাট থানা পুলিশ প্রাথমিকভাবে ধারনা করেন টিকটক করতে গিয়ে ট্রেনের নীচে পড়তে পারেন। আবার অনেকে মনে করেন, সে ট্রেনের যাত্রী ছিল। দরজায় থাকার কারণে ট্রেন থেকে পড়ে গিয়ে কাটা পড়তে পারে। তার মৃত্যুর কারণ কেউই সঠিকভাবে বলতে পারেননি।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল আলম লিংকন বিষয়টি নিশ্চিত করে বলেন,

এটি জিআরপি পুলিশের কাজ তাই আমরা কাউনিয়া জিআরপি পুলিশকে খবর দিয়েছি। এ রিপোট রাত সাড়ে ৮টায় লেখা পর্যন্ত লাশ লাইনের উপর পড়েছিল।

Related Posts

মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড়

মোঃমাইনুল ইসলাম কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলা-এর দুর্গাপুর ইউনিয়নে কুড়িগ্রাম-চিলমারী মহাসড়কের পার্শ্ববর্তী টুপামারী (জিয়া) পুকুরপাড় এখন হয়ে উঠেছে মনোরম প্রাকৃতিক সৌন্দর্য আর বিনোদনের এক অনন্য কেন্দ্র। চারিদিকে সবুজ গাছপালা…

কুড়িগ্রামে ১,৮১৫ কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

কুড়িগ্রাম জেলায় ইপিআই কার্যক্রমের আওতায় দেড় সহস্রাধিক কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

তেতুলিয়া মডেল থানা পুলিশের হস্তক্ষেপে দুই ঘণ্টার মধ্যেই ৫ মাসের শিশু কন্যা ‘আরিশা’কে উদ্ধার করে মায়ের জিম্মায় হস্তান্তর

  • By Admin
  • April 20, 2026
  • 12 views
তেতুলিয়া মডেল থানা পুলিশের হস্তক্ষেপে দুই ঘণ্টার মধ্যেই ৫ মাসের শিশু কন্যা ‘আরিশা’কে উদ্ধার করে মায়ের জিম্মায় হস্তান্তর

গোপালগঞ্জে পিবিআইয়ের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • By Admin
  • April 20, 2026
  • 15 views
গোপালগঞ্জে পিবিআইয়ের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের জনগনের সেবা করতে চান টানা ৪ বারের মেম্বার সৈয়দ আব্দুল কাইয়ুম।।

  • By Admin
  • April 20, 2026
  • 14 views
শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের জনগনের সেবা করতে চান টানা ৪ বারের মেম্বার সৈয়দ আব্দুল কাইয়ুম।।

মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড়

  • By Admin
  • April 20, 2026
  • 20 views
মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড়

ডুমুরিয়ায় হাসিবুনিয়া গ্রামে এসিআই কোম্পানির সূর্যমুখী বীজ (হাইসান -৩৬;জাতের উপর মাঠ দিবস

  • By Admin
  • April 20, 2026
  • 2 views
ডুমুরিয়ায় হাসিবুনিয়া গ্রামে এসিআই কোম্পানির সূর্যমুখী বীজ (হাইসান -৩৬;জাতের উপর মাঠ দিবস

কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই

  • By Admin
  • April 20, 2026
  • 14 views
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই