গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ

কবির হোসেন রাকিব,
স্টাফ রিপোর্টার

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক প্রবাসীর বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
গত বুধবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার চর কাদিরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর বসু গ্রামে হক সাহেব বাজার সংলগ্ন প্রবাসী মমিন উল্লাহ পাটোয়ারীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার সময় বাড়ির ভেতরে ঘুমিয়ে ছিলেন মমিন উল্লাহ পাটোয়ারীর স্ত্রী খালেদা বেগম ও তাদের ছেলে মুজাহিদ ইসলাম। হঠাৎ আগুনের তাপে ঘুম ভেঙে গেলে খালেদা বেগম দ্রুত ছেলেকে নিয়ে ঘর থেকে বের হয়ে আসেন এবং চিৎকার শুরু করেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। পরে খবর পেয়ে কমলনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে এরই মধ্যে ঘরের আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র, স্বর্ণালংকার ও নগদ অর্থসহ প্রায় সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়।ভুক্তভোগী খালেদা বেগম বলেন,মুহূর্তের মধ্যেই আগুন সবকিছু শেষ করে দিয়েছে। পরনের কাপড় ছাড়া আমাদের আর কিছুই অবশিষ্ট নেই। প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।”

এ বিষয়ে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ জামান বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। ভুক্তভোগী পরিবার লিখিত আবেদন করলে সরকারি তহবিল থেকে বিধি অনুযায়ী সর্বোচ্চ সহায়তা প্রদান করা হবে।”

Related Posts

ঝালকাঠি জেলা পরিষদ প্রশাসকের সাথে তৃণমুল বিএনপি’র বৈশাখী শুভেচ্ছা বিনিময়

ঝালকাঠী প্রতিনিধি: ঝালকাঠী জেলা পরিষদ প্রশাসক , জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন এর সাথে বৈশাখী শুভেচ্ছা বিনময় করেছেন ঝালকাঠি সদর উপজেলাধীন পোনাবালীয়া ইউনিয় বিএনপি এবং অঙ্গ সহযোগী…

পঞ্চগড়ে হাসপাতালে চিকিৎসককে মারধর,অভিযোগে আটক পিতাপুত্র

  পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে এক কর্তব্যরত চিকিৎসককে মারধরের ঘটনায় অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ১৮ এপ্রিল দুপরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ঝালকাঠি জেলা পরিষদ প্রশাসকের সাথে তৃণমুল বিএনপি’র বৈশাখী শুভেচ্ছা বিনিময়

  • By Admin
  • April 18, 2026
  • 12 views
ঝালকাঠি জেলা পরিষদ প্রশাসকের সাথে তৃণমুল বিএনপি’র বৈশাখী শুভেচ্ছা বিনিময়

পঞ্চগড়ে হাসপাতালে চিকিৎসককে মারধর,অভিযোগে আটক পিতাপুত্র

  • By Admin
  • April 18, 2026
  • 13 views
পঞ্চগড়ে হাসপাতালে চিকিৎসককে মারধর,অভিযোগে আটক পিতাপুত্র

ঝালকাঠিতে বিএনপি সভাপতির বিরুদ্ধে মানহানির ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • By Admin
  • April 18, 2026
  • 13 views
ঝালকাঠিতে বিএনপি সভাপতির বিরুদ্ধে মানহানির ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

তাহিরপুরে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের

  • By Admin
  • April 18, 2026
  • 13 views
তাহিরপুরে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের

শিবগঞ্জে পিকআপ–সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

  • By Admin
  • April 18, 2026
  • 14 views
শিবগঞ্জে পিকআপ–সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নিজের মাথায় গু*লি চালানো পুলিশ সদস্যের বাড়ি গোপালগঞ্জ

  • By Admin
  • April 18, 2026
  • 21 views
নিজের মাথায় গু*লি চালানো পুলিশ সদস্যের বাড়ি গোপালগঞ্জ