নাগেশ্বরীর কচাকাটায় সারের দাম বেশী রাখায় অর্থদন্ড

মোঃআবুসাঈদ ইসলাম নাগেশ্বরী কুড়িগ্রাম

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার বল্লভেরখাষ ইউনিয়নের গাবতলা বাজারে সরকার-নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রি করায় আব্দুস ছামাদ নামের এক সাবডিলারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দুপুর ২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই অর্থদণ্ড দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জ্যেষ্ঠ কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন এবং কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান।এআগে সকালে বল্লভেরখাষ ইউনিয়নের ভিতরবন্দ বেইল্টাপাড়া গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম সার কিনতে এলে গাবতলা বাজারের সাবডিলার ও সাহাজাদী ট্রেডার্স-এর মালিক সরকার-নির্ধারিত দাম ১৩৫০ টাকার পরিবর্তে এক বস্তা (৫০ কেজি) ইউরিয়া সার ১৮০০ টাকা রাখেন। দাম বেশি রাখায় উপস্থিত অন্যান্য কৃষকের সঙ্গে ডিলারের লোকজনের বাকবিতণ্ডা বাঁধে। পরে কচাকাটা থানার পুলিশ এসে উত্তপ্ পরিবেশ নিয়ন্ত্রণে আনে।
বর পেয়ে ইউনিয়নটির উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম সারের দাম বেশি রাখার প্রমাণ পান। পরে বিষয়টি উপজেলা কৃষি কর্মকর্তার নজরে এলে দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।উপজেলা জ্যেষ্ঠ কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন জানান, উপজেলায় পর্যাপ্ত সার মজুদ রয়েছে। তবে কিছু অসাধু ব্যবসায়ী সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে চড়া দামে সার বিক্রি করছে, এমন অভিযোগ তাঁদের কাছে রয়েছে। এর প্রেক্ষিতে নিয়মিত অভিযান পরিচালনা করছে উপজেলা কৃষি দপ্তর। আজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক সাবডিলারকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

Related Posts

উলিপুরে আরডিআরএসের গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ, ১৩ হাজার টাকা প্রতারণার শিকার

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh)-এর এক গ্রাহকের ব্যক্তিগত ও ঋণসংক্রান্ত তথ্য ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে। ওই তথ্য ব্যবহার করে একটি প্রতারকচক্র নিজেকে আরডিআরএস…

ভূরুংগামারী উপজেলায় ভারতীয় গরু ও চোরাকারবারি গ্রেফতার, বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু

ভূরুঙ্গামারী উপেজেলা প্রতিনিধি ভূরুঙ্গামারী উপজেলার ভারতীয় গরু চোরাচালানের অন্যতম রুট শিলখুড়ি ইউনিয়নের শালঝোড় ঘাট এলাকায় ভারতীয় গরু সন্দেহে আটটি গরু ও চার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। শনিবার (১৮…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

  • By Admin
  • July 21, 2026
  • 6 views
স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

  • By Admin
  • July 21, 2026
  • 11 views
গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

নোয়াখালী সেনবাগে ১৮ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার,আটক ৩

  • By Admin
  • July 21, 2026
  • 6 views
নোয়াখালী সেনবাগে ১৮ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার,আটক ৩

গোপালগঞ্জ কাশিয়ানী যে বিশ্ব নবী হয়রত মোঃ (সা:) কটুক্তি প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন উলামায়ে কেরাম।

  • By Admin
  • July 21, 2026
  • 6 views
গোপালগঞ্জ কাশিয়ানী যে বিশ্ব নবী হয়রত মোঃ (সা:) কটুক্তি প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন উলামায়ে কেরাম।

নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

  • By Admin
  • July 21, 2026
  • 25 views
নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ৪৭টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে হস্তান্তর

  • By Admin
  • July 21, 2026
  • 5 views
রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ৪৭টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে হস্তান্তর