রংপুরে শ্বশুরবাড়িতে বিষপ্রয়োগ করে বিধবা নারীকে হত্যা, র‍্যাব-১৩ এর অভিযানে প্রধান আসামি গ্রেফতার।

রংপুরে শ্বশুরবাড়িতে বিষপ্রয়োগ করে বিধবা নারীকে হত্যা, র‍্যাব-১৩ এর অভিযানে প্রধান আসামি গ্রেফতার।

১। ‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে বুকে ধারন করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। নারীর প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।

২। বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় যে, ভিকটিম কৃষ্ণা রানীর স্বামী সড়ক দূর্ঘটনায় নিহত হওয়ার পরে ভিকটিমকে তার স্বামীর অংশের ৪০ শতক জমি রেজিস্ট্রি দলিল করে দেওয়ার কথা ছিল। এরই জের ধরে গত ০৬/০৭/২০২৫ তারিখ সন্ধ্যা ০৭.৩০ ঘটিকায় ধৃত আসামিসহ অপরাপর আসামিগণ সুকৌশলে ভিকটিমের শরীরে বিষ জাতীয় দ্রব্যাদি স্যালাইন /ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করে ভিকটিমকে হত্যা করে। পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে রংপুর জেলার গঙ্গাচড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং- ০৮/২২১, তারিখ- ০৭/০৭/২০২৫ খ্রিঃ, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০।

৩। ঘটনাটি উক্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় র‍্যাব ছায়াতদন্ত শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।

৪। এরই প্রেক্ষিতে গত ইং ২১/১০/২০২৫ তারিখ রাত ১০.০৫ ঘটিকায় হত্যা মামলার প্রধান আসামিকে সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানাধীন ০৮ নং গাড়াগ্রাম ইউপির অন্তর্গত পশ্চিম দলিরাম গ্রামস্থ জনৈক শ্রী ধীরেন্দ্রনাথ এর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে আসামি শ্রী কমল চন্দ্র অধিকারী (২৮), পিতা শ্রী মনোরঞ্জন চন্দ্র অধিকারী, সাং- গংগাচড়া মনাকষা, থানা- গঙ্গাচড়া, জেলা- রংপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

৫। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Related Posts

কুড়িগ্রাম রাজারহাটে ফিলিং স্টেশনে তেল নিতে এসে মোটরসাইকেলে আগুন

ডেস্ক রিপোর্ট কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় একটি ফিলিং স্টেশনে সিগারেটের আগুন থেকে মোটরসাইকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৯ এপ্রিল) উপজেলার মেসার্স অদ্বিতা সুধী কানন ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে…

দুধকুমার নদীতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা

ডেস্ক নিউজ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ১০ নং কালীগঞ্জ ইউনিয়নের শালামারা গ্রামে দুধকুমার নদীতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানান, নদীতে একটি মরদেহ ভাসতে দেখে তারা…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

কুড়িগ্রাম রাজারহাটে ফিলিং স্টেশনে তেল নিতে এসে মোটরসাইকেলে আগুন

  • By Admin
  • April 19, 2026
  • 12 views
কুড়িগ্রাম রাজারহাটে ফিলিং স্টেশনে তেল নিতে এসে মোটরসাইকেলে আগুন

দুধকুমার নদীতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা

  • By Admin
  • April 19, 2026
  • 24 views
দুধকুমার নদীতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা

চট্টগ্রামে হাম-রুবেলার জরুরি টিকাদান শুরু ২০ মে ৭ লাখ ৬৭ হাজার শিশুকে টিকার লক্ষ্যমাত্রা

  • By Admin
  • April 19, 2026
  • 18 views
চট্টগ্রামে হাম-রুবেলার জরুরি টিকাদান শুরু ২০ মে ৭ লাখ ৬৭ হাজার শিশুকে টিকার লক্ষ্যমাত্রা

অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল চট্টগ্রামের ডিএপি সার কারখানা

  • By Admin
  • April 19, 2026
  • 18 views
অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল চট্টগ্রামের ডিএপি সার কারখানা

তালতলীতে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি।

  • By Admin
  • April 19, 2026
  • 22 views
তালতলীতে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি।

পঞ্চগড়ের সীমান্ত ভারতীয় শাড়ি ও ২ গরু জব্দ

  • By Admin
  • April 19, 2026
  • 16 views
পঞ্চগড়ের সীমান্ত ভারতীয় শাড়ি ও ২ গরু জব্দ