ঘুম ভাঙলে খামারি দেখেন তাঁর ৮গরু চোরে নিয়ে যাচ্ছে।

মোঃসুলতান মাহমুদ, স্টাফ রিপোর্টার।

গাজীপুরের শ্রীপুরে এক রাতেই এক খামারির আটটি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে কৃষক ও খামারিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

বুধবার (৭ জানুয়ারি) ভোর রাত সাড়ে ৩টার দিকে উপজেলার নিজমাওনা গ্রামের পিওর প্লাস এগ্রো নামে একটি খামার থেকে ওই গরুগুলো চুরি হয়। ঘটনা জানাজানি হলে এলাকায় খামারিদের মধ্যে গরুচুরি আতঙ্ক বিরাজ করছে।

সকালের দিকে শ্রীপুর থানা পুলিশকে চুরির ঘটনা জানিয়েছেন পিওর প্লাস এগ্রোর মালিক মো. নজরুল ইসলাম।

তিনি ওই গ্রামের মৃত আজমত আলীর ছেলে। ৭-৮ বছর ধরে খামারে গরু মোটাতাজা করে আসছেন তিনি।

জানা যায়, নজরুল ইসলামের মালিকানাধীন ওই খামারে বিভিন্ন জাতের ৫৯ টি গরু ছিল। সামনের কোরবানির ঈদকে ঘিরে মোটাতাজা করে বিক্রির পরিকল্পনা ছিল তার। মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে ১টা পর্যন্ত গরু গুলো দেখে খামারের একপাশে ঘুমিয়ে পড়েন তিনি। চোর চক্রের সদস্যরা বুধবার ভোররাত সাড়ে ৩টার দিকে খামারের পেছনেের তালা কেটে ভেতরে প্রবেশ করে। খামারে থাকা আটটি ষাঁড় গরু একটি পিকাপ ভ্যানে ভরে নিয়ে যায় চোর চক্র।

ভুক্তভোগী খামারি নজরুল ইসলাম বলেন, ‘রাত ২টা পর্যন্ত আমি সজাগ ছিলাম। সাড়ে ৩টার দিকে আওয়াজ পেয়ে ঘুম থেকে উঠে দেখি খামারের পেছনের তালা ও শিকল কাটা এবং কয়েকজন ব্যক্তি গাড়িতে গরু ভরছে। এসময় আমার ডাক চিৎকারে ওরা গরু নিয়ে দ্রুতই পালিয়ে যায়। চুরি হওয়া আটটি গরুর আনুমানিক মূল্য ৯-১০ লাখ টাকা। এগুলোর গায়ের রং সাদা,লালচে-ধূসর ও হালকা কালো বর্ণের।” তিনি বলেন, অনেক কষ্ট করে তিলে তিলে আমি খামারটি গড়ে তুলেছিলাম। কথাগুলো বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন খামারি নজরুল ইসলাম।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির উদ্দিন সাংবাদিককে বলেন,’ এ বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি। ঘটনাস্থল সরেজমিনে খামার পরিদর্শন করে গরুগুলো উদ্ধারের চেষ্টা করা হবে। চুরি ঠেকাতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে,ঘন কুয়াশায় সকলকেই সচেতন হতে হবে।’

Related Posts

কমলনগরে তীব্র লোডশেডিং: পরীক্ষার আগে অন্ধকারে শিক্ষার্থীরা, বাড়ছে ক্ষোভ

কবির হোসেন রাকিব , কমলনগর | (লক্ষ্মীপুর) থেকে ​আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ পরীক্ষা, অথচ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় বিদ্যুতের ভেলকিবাজিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে পরীক্ষার্থীদের নাভিশ্বাস উঠেছে।…

কমলনগর হাজিরহাট বাজারে শেডহীন মাছ বাজার, বর্ষায় চরম ভোগান্তির আশঙ্কা

কবির হোসেন রাকিব , (লক্ষ্মীপুর)থেকে   ​লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র হাজিরহাট বাজারে একটি স্থায়ী মাছ বাজার বা পর্যাপ্ত টুল ঘর (শেড) না থাকায় চরম ক্ষোভ ও বিপাকে পড়েছেন…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

কমলনগরে তীব্র লোডশেডিং: পরীক্ষার আগে অন্ধকারে শিক্ষার্থীরা, বাড়ছে ক্ষোভ

  • By Admin
  • April 21, 2026
  • 8 views
কমলনগরে তীব্র লোডশেডিং: পরীক্ষার আগে অন্ধকারে শিক্ষার্থীরা, বাড়ছে ক্ষোভ

কমলনগর হাজিরহাট বাজারে শেডহীন মাছ বাজার, বর্ষায় চরম ভোগান্তির আশঙ্কা

  • By Admin
  • April 21, 2026
  • 11 views
কমলনগর হাজিরহাট বাজারে শেডহীন মাছ বাজার, বর্ষায় চরম ভোগান্তির আশঙ্কা

লোকসভা নির্বাচন ২০২৬ ইং উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থলবন্দন আগামী তিন দিন আমদানি-রপ্তানির ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ

  • By Admin
  • April 21, 2026
  • 13 views
লোকসভা নির্বাচন ২০২৬ ইং উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থলবন্দন আগামী তিন দিন আমদানি-রপ্তানির ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ

চুয়াডাঙ্গায় উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

  • By Admin
  • April 21, 2026
  • 12 views
চুয়াডাঙ্গায় উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

রাজশাহীতে আমের বাম্পার ফলনের আশা কৃষকের

  • By Admin
  • April 21, 2026
  • 11 views
রাজশাহীতে আমের বাম্পার ফলনের আশা কৃষকের

ঝালকাঠি’র পুত্রবধু শাম্মী আক্তার সংরক্ষিত নারী আসনে মনোনীত, এলাকাজুড়ে উচ্ছ্বাস উদ্দীপনা

  • By Admin
  • April 21, 2026
  • 14 views
ঝালকাঠি’র পুত্রবধু শাম্মী আক্তার সংরক্ষিত নারী আসনে মনোনীত, এলাকাজুড়ে উচ্ছ্বাস উদ্দীপনা