জামায়াতের এমপিকে নিয়ে ফেসবুকে পোস্ট করায় ইসলামী ছাত্র আন্দোলনেথ নেতাকে থানায় সোপর্দ, মুচলেকায় মুক্তি; ফেসবুকে বাধ্য করে পক্ষে পোস্ট করা

 

এইচ এম হাছনাইন, বিশেষ প্রতিনিধি
গত ১৩ জুন শনিবার বাগেরহাটের চিতলমারীতে বাগেরহাট-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য মো. মশিউর রহমান খানকে নিয়ে ফেসবুকে ব্যঙ্গাত্মক পোস্টের জেরে এক ছাত্রনেতাকে থানায় আটকে রাখা ও হেনস্তা করার অভিযোগ উঠেছে।

ভোক্তভুগী রনি বিশ্বাস ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার প্রকাশনা ও দফতর সম্পাদক এবং চিতলমারী উপজেলা শাখার সভাপতি। স্থানীয় সাংসদের সমর্থক ও স্থানীয় জামায়াত নেতাকর্মীদের দ্বারা হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন ওই ছাত্রনেতা।

গত ১৩ জুন সকালে রনি বিশ্বাস ফেসবুকে ‘হারিয়ে গেছেন’ শিরোনামে একটি ব্যাঙ্গাত্মক ‘হারানো বিজ্ঞপ্তি’ পোস্টার পোস্ট করেন। পোস্টারটিতে স্থানীয় এমপি মশিউর রহমান খানের (জামায়াত থেকে নির্বাচিত) ছবি যুক্ত করে লিখেন, ‘‘এই ব্যক্তিকে খুঁজে পেতে সাহায্য করুন। নাম: মশিউর রহমান। বয়স: প্রায় ৬৫ বছর। গায়ের রং: শ্যামলা। উচ্চতা: প্রায় ৫ ফুট ৫ ইঞ্চি। গঠন: মাঝারি। চুল: সাদা। দাড়ি: সাদা লম্বা দাড়ি। চশমা: পরিহিত। পোশাক (শেষ দেখা সময়): সাদা পাঞ্জাবি, ধুসর ভেস্ট, সাদা টুপি। তিনি সর্বশেষ…………এলাকায় দেখা গিয়েছেন। তারিখ:……….. সময়: আনুমানিক………। তাকে খুঁজে পেলে দয়া করে নিচের নম্বরে যোগায়োগ করুন। আপনার সামান্য সাহায্য তার পরিবারের জন্য অনেক মূল্যবান। যোগাযোগ করুন: 01700-000000, 01800-000000, আপনার একটি ফোন আমাদের প্রিয় মানুষটিকে ফিরিয়ে দিতে পারে।’’

রনি বিশ্বাসের দাবি, প্রত্যাশা অনুযায়ী এলাকার উন্নয়নে এমপিকে দৃশ্যমান ভূমিকায় দেখতে না পাওয়া, এলাকায় নিয়মিত বিদ্যুৎ বিভ্রাটসহ নানা সমস্যায় ক্ষুব্ধ হয়ে এই ‘ব্যাঙ্গাত্মক’ পোস্টটি করেছিলেন তিনি।

রনি জানান, তার এই পোস্টের প্রেক্ষিতে স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা ক্ষুব্ধ হোন। এরপর এমপির পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে ঐদিন সন্ধ্যায় চিতলমারী বাজার থেকে তাকে মোটরসাইকেলযোগে থানায় নিয়ে যান চিতলমারী উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাসুম বিল্লাহ ফরাজি। দীর্ঘক্ষণ থানায় রেখে মুচলেকা আদায় করে রনিকে থানা থেকে এমপির স্থানীয় অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে মশিউর রহমান খানের কাছে ক্ষমা চাওয়ার পর তাকে বাড়িতে ফেরত যেতে দেওয়া হয়।

রনি বিশ্বাস বলেন, ‘‘গত ১৩ জুন সকালে আমি বাগেরহাট-১ আসনের এমপিকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট করি। মাগরিবের নামাজের পর উপজেলা মোড়ে গেলে আমার বয়সী কয়েকজন, সম্ভবত তারা শিবিরের দায়িত্বশীল, আমার পরিচয় নিশ্চিত হন এবং আমার ফোন চেক করেন। এরপর তারা এমপি সাহেবকে ফোন দিয়ে বিষয়টি জানান। কিছুক্ষণের মধ্যে উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাসুম বিল্লাহ ফরাজি এসে আমাকে মোটরসাইকেলে করে তার সঙ্গে নিয়ে যেতে চান। আমি রাজি না হলে তিনি বলেন, ‘এখানে থাকলে বাঁচতে পারবা না, চলো।’ পরে বাধ্য হয়ে তার সাথে যাই। তিনি আমার ফোন তার পকেটে রাখেন এবং আমাকে সরাসরি চিতলমারী থানায় সোপর্দ করেন। থানায় পুলিশ সদস্যরাসহ তারা অনেক দীর্ঘক্ষণ কথা বলেন।’’

তিনি আরও বলেন, ‘‘রাত সাড়ে ১০টার দিকে খবর পেয়ে আমাদের ইসলামী ছাত্র আন্দোলনের নেতারা এবং আব্বু থানায় আসেন। তারা জামায়াত ইসলামীর নেতাদের সহায়তায় এমপি সাহেবের সাথে কথা বলে শর্তসাপেক্ষে জিডি তোলান। রাত পৌনে ১২টার দিকে পুলিশ ও জামায়াতের এক দায়িত্বশীলের উপস্থিতিতে আমার, আব্বুর এবং আমাদের সংগঠনের দুই নেতার সই নিয়ে একটি মুচলেকা দেওয়ানো হয়। তারা আমাকে একটি নির্দিষ্ট পোস্ট লিখতে বাধ্য করেন, যেখানে বলতে হবে আমি গ্রেপ্তার হইনি। সবশেষে আব্বু আমাকে এমপি সাহেবের কাছে নিয়ে মাফ চাওয়ান এবং আমরা বাসায় ফিরে আসি।”

এ বিষয়ে এমপি মশিউর রহমান খানের সাথে যোগাযোগ করলে তিনি ব্যাপারটি স্বীকার করেন। বলেন, ‘‘আমার পক্ষে থানায় জিডি করা হয়েছিল।’’

আরেকটু বিস্তারিত কথা বলতে চাইলে তিনি ব্যস্ত আছেন বলে ফোন রেখে দেন।

এ বিষয়ে উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাসুম বিল্লাহ ফরাজি বলেন, ‘‘এমপি সাহেবের নামে কী লিখেছিল, তারপর ছেলেপেলেরা ওরে ধরছে, মারবে বলে। তখন এমপি সাহেব খবর পেয়ে বললেন, ‘ওরে যেন মারে না। ও ছোট মানুষ, ওরে কেউ মারবে না। এমপি সাহেব তখন সেলুনে চুল কাটাচ্ছিলেন। উনি বলেন, ‘ওরে কাউকে দিয়ে ধরানোর ব্যবস্থা করো। ওর গায়ে যেন হাত না দেয়। ওরে আইনা থানায় রাখো, তারপর ওর গার্জিয়ান এলে ওর গার্জিয়ানের হাতে ওকে তুলে দেবানি।’ জামাত কর্মী আর নির্বাচনী কর্মী তো এক জিনিস না। জামাত কর্মীরা শান্ত। কিন্তু যারা নির্বাচনে কাজ করেছে, নির্বাচনী কর্মীরা তো স্বাভাবিকভাবেই ক্ষ্যাপবে, কারণ এমপির বিরুদ্ধে লেখা হয়েছে। তখন বিভিন্ন জায়গা থেকে কল আসছে, সবাই ওকে খুঁজতেছিল। ওর বাড়িতেও খুঁজেছে, বিভিন্ন জায়গায় খুঁজেছে।’’

‘‘তাই ওনার (এমপি) পরামর্শ অনুযায়ী লোক পাঠিয়ে ওকে থানায় এনে রাখা হয়েছিল। এমপি সাহেব বলেছিলেন, গার্জিয়ান আনলে দিয়ে দেব। সেই মোতাবেক গার্জিয়ানের হাতে তুলে দেওয়া হয়েছে।’’, বলেন মাসুম বিল্লাহ ফরাজি।

চিতলমারী থানার ওসি (তদন্ত) রোকেয়া খানম বলেন, ‘‘আমরা থানায় নিয়ে আসিনি। নিজেরা থানায় নিয়ে এসে নিজেরা মীমাংসা করে নিয়ে গেছে। এখানে আমাদের ইনভলভমেন্ট নাই।’’

Related Posts

ইমাম মোয়াজ্জেম কে ভাতা পাইয়ে দেওয়ার নামে ঘুষ আদায় করে বহিষ্কার হলেন বিএনপির ২ নেতা

  লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে ইমাম, মোয়াজ্জেম ও খাদেমকে সরকারি ভাতা পাইয়ে দেওয়ার নামে ঘুষ আদায় করার অপরাধে স্থায়ীভাবে বহিষ্কার হলেন বিএনপি’র দুই নেতা। পদ হারানো নেতারা হলেন দরবেশপুর ইউনিয়নে…

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ লোহার রড ও হাতুড়ি দিয়ে হামলা, নারীর শ্লীলতাহানি ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

  মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ প্রতিনিধি গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের এড়োপাড়া এলাকায় এক লাখ টাকা ধার ফেরত চাওয়াকে কেন্দ্র করে এক দম্পতিকে মারধর, নারীকে শ্লীলতাহানি এবং টাকা ছিনিয়ে নেওয়ার…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ইমাম মোয়াজ্জেম কে ভাতা পাইয়ে দেওয়ার নামে ঘুষ আদায় করে বহিষ্কার হলেন বিএনপির ২ নেতা

  • By Admin
  • August 8, 2026
  • 18 views
ইমাম মোয়াজ্জেম কে ভাতা পাইয়ে দেওয়ার নামে ঘুষ আদায় করে বহিষ্কার হলেন বিএনপির ২ নেতা

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ লোহার রড ও হাতুড়ি দিয়ে হামলা, নারীর শ্লীলতাহানি ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

  • By Admin
  • August 8, 2026
  • 13 views
গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ লোহার রড ও হাতুড়ি দিয়ে হামলা, নারীর শ্লীলতাহানি ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আমতলীতে অচলাবস্থা কাটিয়ে শ্রমিক ইউনিয়ন পুনর্গঠনের উদ্যোগ

  • By Admin
  • August 8, 2026
  • 16 views
আমতলীতে অচলাবস্থা কাটিয়ে শ্রমিক ইউনিয়ন পুনর্গঠনের উদ্যোগ

টুঙ্গিপাড়ায় পানিতে ডুবেছে ঘরবাড়ি, কবরস্থান, রান্নাঘর দীর্ঘদিনের জলাবদ্ধতায় পানিবন্দী শতাধিক পরিবার, রান্না বন্ধ—সাপের আতঙ্কে রাত কাটছে

  • By Admin
  • August 8, 2026
  • 21 views
টুঙ্গিপাড়ায় পানিতে ডুবেছে ঘরবাড়ি, কবরস্থান, রান্নাঘর দীর্ঘদিনের জলাবদ্ধতায় পানিবন্দী শতাধিক পরিবার, রান্না বন্ধ—সাপের আতঙ্কে রাত কাটছে

রাঙামাটিতে পিসিএনপির নতুন কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন

  • By Admin
  • August 8, 2026
  • 12 views
রাঙামাটিতে পিসিএনপির নতুন কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন

হরিপুরের জিএম কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • By Admin
  • August 8, 2026
  • 13 views
হরিপুরের জিএম কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত