পাঁচবিবিতে সাংবাদিকের উপর হামলায় জড়িতদের গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন

মোঃমোয়ান্নাফ হোসেন শিমুল
জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে রতনপুর উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেট ও পৌর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাইদার ইসলামের উপর হামলার প্রধান আসামী শফিকুল মেম্বারসহ জড়িতদের গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় পাঁচবিবি পৌর প্রেসক্লাবের আয়োজনে পৌর শহরের পাঁচ মাথায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপজেলার তিনটি প্রেসক্লাব, পৌর প্রেসক্লাব, পাঁচবিবি প্রেসক্লাব ও মডেল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ অংশ নিয়েছে।

পৌর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি প্রভাষক আহসান হাবিবের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আজাদ আলী, সন্ত্রাসী হামলায় আহত পৌর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাইদার ইসলাম, মোহনা টেলিভিশন ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি আকতার হোসেন বকুল, পৌর

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম দুলাল, মডেল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বদরোদ্দোজা সবুজ, সহ-সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, পৌর প্রেসক্লাবের সদস্য ও প্রধান শিক্ষক এনামুল হক,

শিক্ষক মতিউর রহমান, সাকিব হোসেন, ও মামুনুর রশিদ বাবু প্রমুখ। মানববন্ধনে উপস্থিত ছিলেন পৌর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাজেদুল ইসলাম টিটু,সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, অর্থ বিষয়ক সম্পাদক মোস্তাকিন হোসেন, সদস্য আতিকুর রহমান, কামরুল মতিন মিলন, আলী হাসান,

দৈনিক খোলা কাগজের পাঁচবিবি প্রতিনিধি রেজুয়ান ইসলাম, মডেল প্রেসক্লাবে সাংগঠনিক সম্পাদক গোলাম মওলা, সদস্য গোলাম মর্তজাসহ অনেকে।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, মূল আসামী শফিকুল মেম্বারকে এখনো গ্রেফতার করতে পারেনি পাঁচবিবি থানা পুলিশ। আসামীরা নানা ভাবে হুমকি -ধামকি দেওয়ায় বর্তমানে ভুক্তভোগী পরিবারটি চরম

নিরাপত্তাহীনতায় ভুগছে। অবিলম্বে শফিকুল মেম্বারকে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, দীর্ঘদিন থেকে ধরঞ্জী ইউপি সদস্য শফিকুল নানা ভাবে সাইদার ইসলামের কাছ থেকে ২ লাখ টাকা চাঁদা দাবী করে আসছিল। চাঁদা না দিলে সাইদার ইসলামকে হাত-পা ভেঙ্গে দেয়া হবে।

স্কুলে যেতে দেয়া হবে না মর্মে শফিকুল মেম্বার হুমকি দিয়ে আসছিল। একপর্যায়ে গত ১৫ সেপ্টেম্বর শফিকুল মেম্বার ও তার ছেলে রাকিবসহ ৪/৫ জন বিদ্যালয় চলাকালে সাইদার ইসলামের উপর রড ও লাঠি দিয়ে হামলা চালায়। এতে গুরুতর আহত অবস্থায় সাইদারকে জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) তুহিন রেজা ও থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করে শফিকুল মেম্বারের ছেলে রাকিবকে গ্রেফতার করে।

Related Posts

কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেট কার ভর্তি ৫২ কেজি গাঁজা উদ্বার। আটক-১

এ. কে. পলাশ, কুমিল্লা প্রতিনিধি।। কুমিল্লার দাউদকান্দি ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতি সেতু টোল প্লাজা এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক…

সৈয়দপুরে সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেয়া ও দূর্নীতির অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের

  মো:জাকির হোসেন নীলফামারী প্রতিনিধি নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিও) মরিয়ম নেছার বিরুদ্ধে ঘুষ ও দূর্নীতির অভিযোগ উঠেছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে এ সংক্রান্ত লিখিত অভিযোগ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেট কার ভর্তি ৫২ কেজি গাঁজা উদ্বার। আটক-১

  • By Admin
  • August 4, 2026
  • 5 views
কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেট কার ভর্তি ৫২ কেজি গাঁজা উদ্বার। আটক-১

সৈয়দপুরে সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেয়া ও দূর্নীতির অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের

  • By Admin
  • August 4, 2026
  • 7 views
সৈয়দপুরে সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেয়া ও দূর্নীতির অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের

রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: হামলাকারীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম

  • By Admin
  • August 4, 2026
  • 16 views
রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: হামলাকারীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম

সাতক্ষীরায় কারাবন্দীর অসুস্থতার খবর দিয়ে প্রতারনার ফাঁদে ১ লাখ ৩৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

  • By Admin
  • August 4, 2026
  • 6 views
সাতক্ষীরায় কারাবন্দীর অসুস্থতার খবর দিয়ে প্রতারনার ফাঁদে ১ লাখ ৩৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

বদলগাছীতে স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, স্কুলে অগ্নিসংযোগ ও ভাংচুর

  • By Admin
  • August 4, 2026
  • 12 views
বদলগাছীতে স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, স্কুলে অগ্নিসংযোগ ও ভাংচুর

তনু হত্যা মামলায় গ্রেফতার একমাত্র আসামি জামিনে মুক্ত

  • By Admin
  • August 4, 2026
  • 7 views
তনু হত্যা মামলায় গ্রেফতার একমাত্র আসামি জামিনে মুক্ত