মধ্যনগরে চোরাই কয়লা আটকের পর ছিনিয়ে নিল জনতা, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ

স্টাফ রিপোটার::

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে চোরাই পথে আনা কয়লার একটি চালান আটক হওয়ার পর স্থানীয়দের হাত থেকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর)সন্ধ্যায় মধ্যনগর থানা সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়,কয়লা বোঝাই একটি নৌকা মধ্যনগর বাজারের কাছে পৌঁছালে এলাকাবাসীর সন্দেহ হয়। তারা নৌকাটি থামিয়ে বৈধ কাগজপত্র দেখতে চাইলে শ্রমিকরা কেবল কয়লা ডিপোর মিনিপাস দেখাতে পারে। তবে কাস্টমস চালানসহ অন্যান্য বৈধ কাগজপত্র দেখাতে না পারায় স্থানীয়রা নৌকাটি আটক করে মধ্যনগর থানা পুলিশকে খবর দেন।

কিন্তু অভিযোগ উঠেছে,পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব করে। এরই মধ্যে অন্য একটি দল নৌকাটি জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বলেন,
একদল পাবলিক নৌকাটি ধরে আটকিয়ে রেখে পুলিশের জন্য অপেক্ষা করছিল। কিন্তু পুলিশ আসতে দেরি করায় নৌকাটি ছাড়িয়ে নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ শুরু হয়। পরে একদল এসে জোর করে নিয়ে যায়।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অভিযোগ করেছেন,পুলিশের উদাসীনতার কারণেই চোরাই কয়লা পাচারকারীরা রেহাই পাচ্ছে। স্থানীয় একাধিক বাসিন্দা জানিয়েছেন,পুলিশের বিলম্বিত উপস্থিতি পাচারকারীদের সাহস জুগিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক সংবাদকর্মী বলেন,এই নদীতে অনেক চাঁদাবাজি হয়,নামে-বেনামে আমাদের কিছুই করার নেই।

এ বিষয়ে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিবুর রহমানের কাছে জানতে চাইলে উনি প্রথমে বলেন,আমাদের মনে হয় তাদের বৈধ কাগজ থাকতে পারে।ঘটনাস্থলে না গিয়েই আপনি একটি দায়িত্বশীল জায়গা থেকে এমন বলতে পারলেন সাংবাদিকদের এমন প্রশ্নে উনি বলেন পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে,গিয়ে দেখুক কাগজপত্র আছে কি-না।পরে পুনরায় যোগাযোগ করলে তিনি জানান,নৌকাটি আর পাওয়া যাচ্ছে না। আমি নৌকা ভাড়া করে পুলিশ পাঠিয়েছি। এখন নৌকা পাইতেছি না,যে সাংবাদিক ফোন করেছিলেন তার সাথে যোগাযোগ করতে পারতেছি না।”

স্থানীয় সচেতন মহল প্রশাসনের কাছে দাবি জানিয়েছে, তাহিরপুর সীমান্ত দিয়ে আসা ভারতীয় কয়লার চালান প্রতিনিয়ত মধ্যনগর থানা সংলগ্ন নদী পথে পাচার হয়। এসব চোরাচালান রোধে কঠোর নজরদারি চালানো এবং পুলিশের দায়িত্বহীনতার বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

Related Posts

রাজারহাটে মরণব্যাধি ক্যানসার আক্রান্ত শিশু ফাহিম বাঁচতে চায়-

  স্টাফ রিপোর্টার, মোঃ রেজাউল হক কুড়িগ্রামঃ- কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় এক নবদম্পতির কোল আলোকিত করতে আল্লাহর রহমতে জন্মগ্রহণ করেছিল ছোট্ট শিশু ফাহিম আহমেদ(৫)। ফাহিমের জন্মের পরে হাসি-আনন্দে ভরে উঠেছিল পরিবার।হঠাৎ…

ভূরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে জাতীয় নাগরিক পার্টি ও ছাত্র শক্তির পানি ও চকলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আজ থেকে শুরু হওয়া এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং দীর্ঘক্ষণ অপেক্ষমাণ অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি, চকলেট ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

রাজারহাটে মরণব্যাধি ক্যানসার আক্রান্ত শিশু ফাহিম বাঁচতে চায়-

  • By Admin
  • April 21, 2026
  • 10 views
রাজারহাটে মরণব্যাধি ক্যানসার আক্রান্ত শিশু ফাহিম বাঁচতে চায়-

ভূরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে জাতীয় নাগরিক পার্টি ও ছাত্র শক্তির পানি ও চকলেট বিতরণ

  • By Admin
  • April 21, 2026
  • 33 views
ভূরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে জাতীয় নাগরিক পার্টি ও ছাত্র শক্তির পানি ও চকলেট বিতরণ

ভূরুঙ্গামারীতে ৩ কেজি গাঁজাসহ নারী আটক, সহযোগী চালকও গ্রেফতার

  • By Admin
  • April 21, 2026
  • 46 views
ভূরুঙ্গামারীতে ৩ কেজি গাঁজাসহ নারী আটক, সহযোগী চালকও গ্রেফতার

আজ সালথায় বিভিন্ন দপ্তর পরিদর্শন করেছেন ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান লোল্যা

  • By Admin
  • April 21, 2026
  • 17 views
আজ সালথায় বিভিন্ন দপ্তর পরিদর্শন করেছেন ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান লোল্যা

নাসিরনগরে জরুরী হাম-রুমেলা ক্যাম্পেইন উপলক্ষে সমন্নয় সভা অনুষ্ঠিত

  • By Admin
  • April 21, 2026
  • 24 views
নাসিরনগরে জরুরী হাম-রুমেলা ক্যাম্পেইন উপলক্ষে সমন্নয় সভা অনুষ্ঠিত

তেতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ

  • By Admin
  • April 21, 2026
  • 20 views
তেতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ