
রংপুর প্রতিনিধি:
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩ এর অভিযানে রংপুরের কোতয়ালী থানার নিউ জুম্মাপাড়া এলাকা থেকে ৯.৭ কেজি গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এসময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৫টা ১০ মিনিটে র্যাব-১৩, সদর কোম্পানী, রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডস্থ নিউ জুম্মাপাড়া পূর্বটারী গ্রামের বায়তুল আমান জামে মসজিদ সংলগ্ন পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন আসামিদের ব্যবহৃত মোটরসাইকেল তল্লাশি করে পিছনে রাখা বস্তার মধ্যে ৯.৭০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১। মোঃ আঃ মতিন (৩৮), পিতা-মৃত জিব্রাইল হোসেন, সাং-রূপসীডাঙ্গা, ইউপি-রাজশাহী চিনিকল, থানা-কাটাখালী, মতিহার, জেলা-রাজশাহী।
২। মোঃ রুবেল মিয়া (৩২), পিতা-মৃত সালাম মিয়া।
৩। মোঃ সবুজ মিয়া (৩৬), পিতা-মৃত বাবুল মিয়া।
৪। মোঃ এলাহী বর্শা (২০), পিতা-মোঃ খবির উদ্দিন; সর্ব ঠিকানা- সাং-নিউ জুম্মাপাড়া, ২৩নং ওয়ার্ড, রংপুর সিটি কর্পোরেশন, থানা-কোতয়ালী, রংপুর মহানগর।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানায়।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করেছেন।







