আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেওয়া ও বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ

মোঃ মনির মন্ডল,সাভারঃ আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেয়াসহ বকেয়া বেতন ও পাওনাদির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে নাসা গ্রুপের শ্রমিকরা। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়ে সড়ক ব্যবহারকারীরা। পরে পুলিশ জল কামান ও লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বাইপাইল-আব্দুল্লাহ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে নাসা গ্রুপের শ্রমিকরা।

স্থানীয়রা জানান, নাসা গ্রুপের বন্ধ কারখানা খুলে দেয়াসহ বকেয়া বেতন ও পাওনাদির দাবিতে সকাল ৮টার দিকে বাইপাইল-আব্দুল্লাহ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে এসে তাদেরকে বুঝিয়ে সড়ক ছেড়ে দিতে বলেন। এ সময় বিক্ষোভকারী সড়ক ছেড়ে দিতে অস্বীকার জানান। পরে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ জল কামান ও লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেন।

শ্রমিকরা জানান, আমাদের আগষ্ট মাসের বকেয়া বেতনসহ যাবতীয় পাওনাদি পরিশোধসহ কারখানা খুলে দিতে হবে। যদি বকেয়া বেতনসহ যাবতীয় পাওনাদি পরিশোধ করা না হয় তাহলে আমরা আরও কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব।

পুলিশ জানায়, সকালে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে নাসা গ্রুপের শ্রমিকরা। এতে সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এবং সড়কে চলাচলরতরা চরম দুর্ভোগের মধ্যে পড়ে। এ সময় পুলিশ ও সেনাবাহিনী তাদেরকে বুঝিয়ে সড়ক ছেড়ে দিতে বলেন। শ্রমিকরা সড়ক ছেড়ে দিতে অস্বীকার করলে তাদেরকে সরিয়ে দিতে সড়কে জল কামান নিক্ষেপ করা হয়।

এব্যাপারে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভুঁইয়া বলেন, সড়কের যান চলাচল বন্ধ রয়েছে, তা স্বাভাবিক করতে কাজ করছি।

Related Posts

কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেট কার ভর্তি ৫২ কেজি গাঁজা উদ্বার। আটক-১

এ. কে. পলাশ, কুমিল্লা প্রতিনিধি।। কুমিল্লার দাউদকান্দি ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতি সেতু টোল প্লাজা এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক…

সৈয়দপুরে সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেয়া ও দূর্নীতির অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের

  মো:জাকির হোসেন নীলফামারী প্রতিনিধি নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিও) মরিয়ম নেছার বিরুদ্ধে ঘুষ ও দূর্নীতির অভিযোগ উঠেছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে এ সংক্রান্ত লিখিত অভিযোগ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেট কার ভর্তি ৫২ কেজি গাঁজা উদ্বার। আটক-১

  • By Admin
  • August 4, 2026
  • 6 views
কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেট কার ভর্তি ৫২ কেজি গাঁজা উদ্বার। আটক-১

সৈয়দপুরে সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেয়া ও দূর্নীতির অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের

  • By Admin
  • August 4, 2026
  • 9 views
সৈয়দপুরে সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেয়া ও দূর্নীতির অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের

রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: হামলাকারীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম

  • By Admin
  • August 4, 2026
  • 16 views
রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: হামলাকারীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম

সাতক্ষীরায় কারাবন্দীর অসুস্থতার খবর দিয়ে প্রতারনার ফাঁদে ১ লাখ ৩৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

  • By Admin
  • August 4, 2026
  • 8 views
সাতক্ষীরায় কারাবন্দীর অসুস্থতার খবর দিয়ে প্রতারনার ফাঁদে ১ লাখ ৩৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

বদলগাছীতে স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, স্কুলে অগ্নিসংযোগ ও ভাংচুর

  • By Admin
  • August 4, 2026
  • 12 views
বদলগাছীতে স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, স্কুলে অগ্নিসংযোগ ও ভাংচুর

তনু হত্যা মামলায় গ্রেফতার একমাত্র আসামি জামিনে মুক্ত

  • By Admin
  • August 4, 2026
  • 8 views
তনু হত্যা মামলায় গ্রেফতার একমাত্র আসামি জামিনে মুক্ত