আশুলিয়ার আলোচিত যুবলীগ নেতা রাজন ভূঁইয়া গ্রেপ্তার

মোঃ মনির মন্ডল,সাভারঃ আশুলিয়ায় ইয়ারপুর ইউনিয়ন পরিষদ এলাকায় অভিযান চালিয়ে একাধিক ছাত্র-জনতার হত্যা মামলার আসামি যুবলীগ নেতা রাজন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪ এর একটি আভিযানিক দল। পরে র‍্যাব তাকে থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।

সোমবার (০১ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সে, আশুলিয়া থানার নসিংহপুর এলাকার বারেক ভুঁইয়ার ছেলে জলিল উদ্দীন ভূঁইয়া ওরফে রাজন ভূঁইয়া । তিনি ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের মেম্বার ও ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

র‍্যাব জানায়, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যুবলীগ নেতা রাজন ভূঁইয়া আশুলিয়ার নরসিংহপুর এলাকায় ইয়ারপুর ইউনিয়ন পরিষদে অবস্থান করছেন। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব আরও জানায়, প্রাথমিকভাবে তথ্য যাচাই করে জানতে পারি, তার নামে একাধিক ছাত্র-জনতা হত্যা মামলাসহ অন্তত ২০টির মত মামলা রয়েছে। যার মধ্যে ৪/৫ টি মামলা এখনো চলমান। পরে সন্ধ্যায় তাকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৪ সিপিসি-২ এর স্কোয়াড্রন লিডার মোঃ নাজমুল ইসলাম বলেন, লাশ পোড়ানোসহ একাধিক ছাত্র-জনতা হত্যা মামলার আসামি রাজন ভূঁইয়াকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Related Posts

গাজীপুরে বকেয়া বিলের দাবিতে শ্রমিকদের কর্মবিরতি, ভাঙচুর।

  মোঃসুলতান মাহমুদ, স্টাফ রিপোর্টার। গাজীপুরের কোনাবাড়ীতে বকেয়া নাইট বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। কোনাবাড়ী জরুন এলাকায় ‘রিপন নীট…

আশুলিয়ায় সেনা সদস্যের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ ঘটনায় আটক-১

  মোঃ মনির মন্ডল,সাভারঃ আশুলিয়ায় অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের বসতবাড়িতে দফায় দফায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো.আতিকুর রহমানকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার ভোর…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

বিএনপির ভেতরে থাকা সুপ্ত স্বৈরতন্ত্রের উৎকট হবিগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের উপর হামলার মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটেছে; এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি

  • By Admin
  • July 30, 2026
  • 26 views
বিএনপির ভেতরে থাকা সুপ্ত স্বৈরতন্ত্রের উৎকট হবিগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের উপর হামলার মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটেছে; এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি

রানীশংকৈলে সহকারী কর্মকর্তা থেকে ইউএনও

  • By Admin
  • July 30, 2026
  • 4 views

গোপালগঞ্জে শুক্রবার ৫ ঘণ্টা ৩০ মিনিট বিদ্যুৎ থাকবে না, যেসব এলাকায় বন্ধ থাকবে সরবরাহ

  • By Admin
  • July 30, 2026
  • 15 views
গোপালগঞ্জে শুক্রবার ৫ ঘণ্টা ৩০ মিনিট বিদ্যুৎ থাকবে না, যেসব এলাকায় বন্ধ থাকবে সরবরাহ

অস্ত্র উদ্ধারে ডেভিড ইমনসহ ৫ সন্ত্রাসীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ

  • By Admin
  • July 30, 2026
  • 14 views
অস্ত্র উদ্ধারে ডেভিড ইমনসহ ৫ সন্ত্রাসীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ

সরিষাবাড়ীতে মোটর-ট্রান্সফরমার চুরিরোধ ও  দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

  • By Admin
  • July 30, 2026
  • 6 views
সরিষাবাড়ীতে মোটর-ট্রান্সফরমার চুরিরোধ ও  দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক

  • By Admin
  • July 30, 2026
  • 26 views
হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক