কালাইয়ে মুখোমুখি সংঘর্ষে আহত ৩

মোঃ রুহুল আমিন পারভেজ
জেলা প্রতিনিধি জয়পুরহাট

জয়পুরহাটের কালাইয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি মাইক্রোবাসের সঙ্গে যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সোমবার (৯ মার্চ) বিকেল সাড়ে ৪ টায় দিকে উপজেলার হাতিয়র বাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন,উপজেলার ঝামুটপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে সাইদুর রহমান (৫০), জাহিদুল ইসলামের ছেলে জুয়েল (২২) এবং শামসুদ্দিন আকন্দের ছেলে জয়মদ্দিন আকন্দ (৫০)।

আহতদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে আসা হয়।দায়িত্বরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং আহত সাইদুর রহমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হয়েছে।

ঘটনার বিবরণে ভ্যানচালক জুয়েল জানান, তিনি কালাই থেকে পাঁচজন যাত্রী নিয়ে হাতিয়রের দিকে যাচ্ছিলেন। হাতিয়র বাজারের একটু আগে একটি মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি মাইক্রোবাসের সঙ্গে তার ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ও ভ্যানের দুই যাত্রী আহত হন।

এ বিষয়ে জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক সিরাজুল ইসলাম বলেন,আমরা কালাই উপজেলার মাত্রাইয়ে একটি অভিযানে গিয়েছিলাম। সেখান থেকে আরেকটি অভিযানে পাঁচগ্রামের উদ্দেশ্যে যাওয়ার পথে হাতিয়র বাজার এলাকার একটি মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ভ্যানের সঙ্গে তাদের মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানের ৩ জন যাত্রীসহ তাদের এক সহকর্মী ও আহত হন।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর আহতদের দ্রুত তাদের মাইক্রোবাসে করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং আহতদের স্বজনদের খবর দেওয়া হয়। এছাড়া আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে।

Related Posts

জয়পুরহাটে অটোরিকশা শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ

মোঃ রুহুল আমিন পারভেজ জেলা প্রতিনিধি জয়পুরহাট জয়পুরহাট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির…

সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

  মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জেলা বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

জয়পুরহাটে অটোরিকশা শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ

  • By Admin
  • July 26, 2026
  • 6 views
জয়পুরহাটে অটোরিকশা শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ

সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

  • By Admin
  • July 26, 2026
  • 16 views
সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করেন  ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে দা দিয়ে কোপের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

  • By Admin
  • July 25, 2026
  • 5 views
রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে দা দিয়ে কোপের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

কালিয়াকৈরে হানিট্যাপ চক্রের ৪ সদস্য আটক

  • By Admin
  • July 25, 2026
  • 11 views
কালিয়াকৈরে হানিট্যাপ চক্রের ৪ সদস্য আটক

অবৈধ ভিওআইপির দায়ে গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

  • By Admin
  • July 25, 2026
  • 8 views
অবৈধ ভিওআইপির দায়ে গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবনে মিলল ঝুলন্ত মরদেহ

  • By Admin
  • July 25, 2026
  • 9 views
ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবনে মিলল ঝুলন্ত মরদেহ