কুড়িগ্রাম আইনজীবী সমিতি নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি-সমর্থিত ১৭ প্রার্থী জয়ী।

মোঃ কামরুল হাসান কাজল কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদকসহ সাতটি পদ ও কার্যনির্বাহী সদস্যপদে মোট ১৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।

আজ (৩১ আগষ্ট) রোববার প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তাদের বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সোলায়মান আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজয়ী সবাই বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম-সমর্থিত প্রার্থী বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ রুহুল আমিন।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সোলায়মান আলী বলেন, মোট ১৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদ বাদে অন্য ৯টি পদের বিপরীতে ১৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। এর মধ্যে সহসভাপতি পদে ২ জনসহ সম্পাদকীয় পদে ৮ জন ও কার্যনির্বাহী সদস্যপদে ৯ জন রয়েছেন। এখন শুধু সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর আগে ১০ আগস্ট নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন ঘোষিত প্রার্থীদের চূড়ান্ত তালিকা অনুযায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দুজন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সভাপতি পদে জামায়াত-সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট ইয়াছিন আলী ও বিএনপি-সমর্থিত প্রার্থী মুহাম্মদ ফখরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর সাধারণ সম্পাদক পদে বিএনপি-সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আবুল কাশেম ও জামায়াত-সমর্থিত প্রার্থী সরদার মো. তাজুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আগামী ১৮ সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Related Posts

ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠিত

  নুরুল আমিন্ ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রাম ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়ন ও তার পার্শবর্তী এলাকায় মাদকের বিস্তার প্রতিরোধে মানববন্ধন করেছেন এলাকাবাসী। জয়মনিরহাট সচেতন যুব সমাজের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে জয়মনিরহাট বাসস্ট্যান্ডে ঘন্টাব্যাপি…

গাঁজাসেবীর কামড়ে আহত দুই যুবক, পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজাগাছ সহ অভিযুক্ত আটক

নিজস্ব প্রতিবেদক | ভূরুঙ্গামারী | ২৮ জুলাই ২০২৬ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের চর খলিশাকুড়ি এলাকায় পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে ১৫ ফুট উচ্চতার একটি পরিপক্ব গাঁজাগাছ এবং গাঁজা সেবনের…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

বিএনপির ভেতরে থাকা সুপ্ত স্বৈরতন্ত্রের উৎকট হবিগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের উপর হামলার মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটেছে; এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি

  • By Admin
  • July 30, 2026
  • 26 views
বিএনপির ভেতরে থাকা সুপ্ত স্বৈরতন্ত্রের উৎকট হবিগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের উপর হামলার মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটেছে; এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি

রানীশংকৈলে সহকারী কর্মকর্তা থেকে ইউএনও

  • By Admin
  • July 30, 2026
  • 4 views

গোপালগঞ্জে শুক্রবার ৫ ঘণ্টা ৩০ মিনিট বিদ্যুৎ থাকবে না, যেসব এলাকায় বন্ধ থাকবে সরবরাহ

  • By Admin
  • July 30, 2026
  • 15 views
গোপালগঞ্জে শুক্রবার ৫ ঘণ্টা ৩০ মিনিট বিদ্যুৎ থাকবে না, যেসব এলাকায় বন্ধ থাকবে সরবরাহ

অস্ত্র উদ্ধারে ডেভিড ইমনসহ ৫ সন্ত্রাসীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ

  • By Admin
  • July 30, 2026
  • 14 views
অস্ত্র উদ্ধারে ডেভিড ইমনসহ ৫ সন্ত্রাসীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ

সরিষাবাড়ীতে মোটর-ট্রান্সফরমার চুরিরোধ ও  দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

  • By Admin
  • July 30, 2026
  • 6 views
সরিষাবাড়ীতে মোটর-ট্রান্সফরমার চুরিরোধ ও  দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক

  • By Admin
  • July 30, 2026
  • 26 views
হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক