কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের ব্যক্তিদের জন্য বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত

মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

বিশ্ব দৃষ্টি দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে জেলা একিভূত চক্ষু সেবা কর্মসূচীর আওতায় কুড়িগ্রাম জেলা বাস

মিনিবাস শ্রমিক ইউনিয়নের ব্যক্তিদের জন্য বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ।

“আপনার চোখকে ভালোবাসুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব দৃষ্টি দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে ১৩ অক্টোবর’২০২৫ রোববার দিনব্যাপী

কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের ব্যক্তিদের জন্য জেলা কার্যালয়ে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ।

সাইট সেভার্স এর সার্বিক সহযোগিতায় এবং মরিয়ম চক্ষু হাসপাতাল উলিপুরের আয়োজনে জেলা একিভূত চক্ষু সেবা কর্মসূচীর আওতায় বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ।

ফ্রেন্ডশিপের সার্বিক ব্যবস্থাপনায় বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
মরিয়ম চক্ষু হাসপাতাল উলিপুরের মেডিকেল অফিসার ডাঃ নাজমুল হাসান সিদ্দিকী ,

রিফ্রাকসনিস্ট প্রহেলিকা চৌধুরী ,সাইট সেভার্সের সহকারী প্রোগ্রাম সমন্বয়কারী অরবিন্দু রায়, ওয়ার্ড বয় জয় সরকার , আরিফ হোসেন , কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাসান আলী ,

সাধারণ সম্পাদক রুস্তম আলী , ফ্রেন্ডশিপের সহকারি ব্যবস্থাপক হাফিজুর রহমান , অর্থ বিভাগের নির্বাহী কর্মকর্তা আতিকুর রহমান , টেকনিক্যাল সুপারভাইজার মোছাঃ উম্মে সালমা বেগম,

প্রোগ্রাম ম্যানেজার শফিকুল ইসলাম , জনসংযোগ কর্মকর্তা শাহজালাল সৌরভ , টেকনিক্যাল সুপারভাইজার সিদ্দিকুল ইসলাম , মোছাঃ রওশন আরা খাতুন প্রমূখ।

কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের ব্যক্তিদের জন্য বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পে আগত ৩৫০ জন চক্ষু রোগীর বিনামূল্যে চক্ষু পরীক্ষা করে

২০০ জন চক্ষু রোগীর মাঝে বিনামূল্যে ঔষধ এবং ১০০ জন চক্ষু রোগীর মাঝে বিনামূল্যে চশমা বিতরণ ও ৪৫ জন চক্ষু রোগীর বিনামূল্যে ছানি অপারেশন করা হয়।

Related Posts

সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ

​ মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বড় ধরনের সাফল্য অর্জন করেছে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ…

বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

ডেস্ক রিপোর্ট পিরোজপুরের জিয়ানগরে বাল্যবিয়ে থেকে রক্ষা পেতে থানায় অবস্থান নিয়েছে এক শিক্ষার্থী। শনিবার (১৮ এপ্রিল) বিয়ে ঠেকাতে ওই শিক্ষার্থী জিয়ানগর থানায় দুই দফায় হাজির হয়। ওই শিক্ষার্থীর সহপাঠীরা জানায়,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

তেতুলিয়া মডেল থানা পুলিশের হস্তক্ষেপে দুই ঘণ্টার মধ্যেই ৫ মাসের শিশু কন্যা ‘আরিশা’কে উদ্ধার করে মায়ের জিম্মায় হস্তান্তর

  • By Admin
  • April 20, 2026
  • 16 views
তেতুলিয়া মডেল থানা পুলিশের হস্তক্ষেপে দুই ঘণ্টার মধ্যেই ৫ মাসের শিশু কন্যা ‘আরিশা’কে উদ্ধার করে মায়ের জিম্মায় হস্তান্তর

গোপালগঞ্জে পিবিআইয়ের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • By Admin
  • April 20, 2026
  • 18 views
গোপালগঞ্জে পিবিআইয়ের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের জনগনের সেবা করতে চান টানা ৪ বারের মেম্বার সৈয়দ আব্দুল কাইয়ুম।।

  • By Admin
  • April 20, 2026
  • 18 views
শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের জনগনের সেবা করতে চান টানা ৪ বারের মেম্বার সৈয়দ আব্দুল কাইয়ুম।।

মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড়

  • By Admin
  • April 20, 2026
  • 69 views
মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড়

ডুমুরিয়ায় হাসিবুনিয়া গ্রামে এসিআই কোম্পানির সূর্যমুখী বীজ (হাইসান -৩৬;জাতের উপর মাঠ দিবস

  • By Admin
  • April 20, 2026
  • 4 views
ডুমুরিয়ায় হাসিবুনিয়া গ্রামে এসিআই কোম্পানির সূর্যমুখী বীজ (হাইসান -৩৬;জাতের উপর মাঠ দিবস

কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই

  • By Admin
  • April 20, 2026
  • 18 views
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই