কুড়িগ্রাম-১ আসনে আব্দুল হাই মাস্টারের ব্যতিক্রমধর্মী গণসংযোগ

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভুরুঙ্গামারী) আসনে জাকের পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও ভুরুঙ্গামারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই মাষ্টার ব্যাপক গণসংযোগ শুরু করেছেন। তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামাঞ্চলে ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করছেন এবং জাকের পার্টির আদর্শ, দোয়া ও উন্নয়ন দর্শন তুলে ধরছেন। স্থানীয় বাজার, স্কুল প্রাঙ্গণ ও জনবহুল এলাকায় অনুষ্ঠিত এসব জনসংযোগে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি দেখা যায়। জনসংযোগকালে আব্দুল হাই মাষ্টার বলেন, “আমার রাজনীতি ক্ষমতার নয়, মানুষের সেবা ও নৈতিক সমাজ গঠনের অঙ্গীকার। জাকের পার্টি শান্তি, সম্প্রীতি ও সত্যের পথে রাজনীতি করে। জনগণ আমাকে তাদের দোয়া ও ভালোবাসা দিলে এই অঞ্চলের উন্নয়নে নিজেকে নিবেদন করব।” তিনি আরও বলেন, “জনগণ আজ পরিবর্তন চায়। সৎ, নৈতিক ও উন্নয়নমুখী নেতৃত্বের প্রত্যাশায় মানুষ জাকের পার্টির পতাকার নিচে ঐক্যবদ্ধ হচ্ছে।” উল্লেখ্য, জনসংযোগে অন্য কেউ না থাকলেও তিনি নিজেই হাতে মাইক নিয়ে নিজের নির্বাচনী ইশতেহার প্রচার করছেন—যেখানে তিনি কুড়িগ্রাম-১ আসনের অবহেলিত জনপদের উন্নয়ন, শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিচ্ছেন। তাঁর এমন ব্যতিক্রমধর্মী প্রচারণা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয়রা জানান, ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও সেবামূলক বক্তব্যের কারণে এই প্রার্থী দিন দিন জনপ্রিয়তা অর্জন করছেন।

Related Posts

উলিপুরে আরডিআরএসের গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ, ১৩ হাজার টাকা প্রতারণার শিকার

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh)-এর এক গ্রাহকের ব্যক্তিগত ও ঋণসংক্রান্ত তথ্য ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে। ওই তথ্য ব্যবহার করে একটি প্রতারকচক্র নিজেকে আরডিআরএস…

জনগণের টাকা আত্মসাত করলে সরকার ছাড় পাবে না: সারজিস আলম

খাদেমুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই পথযাত্রা উপলক্ষে পথসভা করেছে। রবিবার ১৯ জুলাই বিকেলে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের ঐতিহাসিক তেঁতুলতলার এ পথসভার আয়োজন করে তেঁতুলিয়া…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

  • By Admin
  • July 21, 2026
  • 5 views
স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

  • By Admin
  • July 21, 2026
  • 8 views
গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

নোয়াখালী সেনবাগে ১৮ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার,আটক ৩

  • By Admin
  • July 21, 2026
  • 6 views
নোয়াখালী সেনবাগে ১৮ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার,আটক ৩

গোপালগঞ্জ কাশিয়ানী যে বিশ্ব নবী হয়রত মোঃ (সা:) কটুক্তি প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন উলামায়ে কেরাম।

  • By Admin
  • July 21, 2026
  • 6 views
গোপালগঞ্জ কাশিয়ানী যে বিশ্ব নবী হয়রত মোঃ (সা:) কটুক্তি প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন উলামায়ে কেরাম।

নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

  • By Admin
  • July 21, 2026
  • 25 views
নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ৪৭টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে হস্তান্তর

  • By Admin
  • July 21, 2026
  • 5 views
রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ৪৭টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে হস্তান্তর