কুড়িগ্রাম-১ আসনে হাতপাখার প্রার্থী হারিসুল বারী রনির মনোনয়নপত্র উত্তোলন

নিজস্ব প্রতিবেদক :

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী, হাতপাখা প্রতীকের প্রার্থী হারিসুল বারী রনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

বুধবার (২৫ তারিখ) বিকাল ৪ টায় নাগেশ্বরী উপজেলা ভূমি অফিস থেকে তিনি তার মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি, সেক্রেটারী,  ভূরুঙ্গামারী উপজেলা শাখার সেক্রেটারী এবং নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র উত্তোলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রার্থী হারিসুল বারী রনি বলেন,

“আমি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে এবং কুড়িগ্রাম-১ আসনে ন্যায়ভিত্তিক সমাজ গড়ার প্রত্যয়ে নির্বাচনে এসেছি। দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত একটি আদর্শ সংসদ গঠনের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে। জনগণ যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে আমি এলাকার মানুষের ন্যায্য অধিকার আদায়ে আপসহীন ভূমিকা রাখব।”

তিনি আরও বলেন,

“এই জনপদের মানুষের দীর্ঘদিনের অবহেলা, দুঃখ-কষ্ট ও বঞ্চনার অবসান ঘটাতে হাতপাখা প্রতীকই হতে পারে মুক্তির প্রতীক। আমি বিশ্বাস করি, আল্লাহর সাহায্য ও জনগণের সমর্থন নিয়ে আমরা বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছাতে পারবো।”

Related Posts

স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার সাঘাটায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল দেখতে স্বামী বাইরে থাকার সুযোগে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আতিকুর রহমানের নামে সাঘাটা থানায় একটি…

গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

  লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড় সংলগ্ন পাটগাতি বাজার এলাকায় অতিবৃষ্টির কারণে সৃষ্ট দীর্ঘদিনের জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছে শতাধিক পরিবার। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

  • By Admin
  • July 21, 2026
  • 5 views
স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

  • By Admin
  • July 21, 2026
  • 8 views
গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

নোয়াখালী সেনবাগে ১৮ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার,আটক ৩

  • By Admin
  • July 21, 2026
  • 6 views
নোয়াখালী সেনবাগে ১৮ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার,আটক ৩

গোপালগঞ্জ কাশিয়ানী যে বিশ্ব নবী হয়রত মোঃ (সা:) কটুক্তি প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন উলামায়ে কেরাম।

  • By Admin
  • July 21, 2026
  • 6 views
গোপালগঞ্জ কাশিয়ানী যে বিশ্ব নবী হয়রত মোঃ (সা:) কটুক্তি প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন উলামায়ে কেরাম।

নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

  • By Admin
  • July 21, 2026
  • 25 views
নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ৪৭টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে হস্তান্তর

  • By Admin
  • July 21, 2026
  • 5 views
রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ৪৭টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে হস্তান্তর