কোরআন অবমাননার প্রতিবাদে রাউজানে হেফাজতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।

মোঃ আতিক উল্লাহ চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি;

চট্টগ্রামের রাউজানে নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র অপূর্ব পাল কর্তৃক পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে এবং তার সর্বোচ্চ শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে হেফাজত ইসলাম বাংলাদেশ রাউজান উপজেলা শাখা।

গতকাল শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার মুন্সির ঘাটা চত্বরে হেফাজত ইসলাম বাংলাদেশ রাউজান উপজেলা র প্রচার সম্পাদক মাওলানা মুফতি ইব্রাহিম নূর এর সঞ্চালনায়ে বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়।
এই সময় বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে বক্তব্য রাখেন ; হেফাজতে ইসলাম রাউজান এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: মাওলানা হারুন, সহসভাপতি মাও. ইবরাহিম রহীমি, প্রচার সম্পাদক মুফতি ইবরাহিম নূর, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন, বানিজ্য বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুল্লাহ, সাহিত্যে বিষয়ক সম্পাদক: মাও রায়হান, সহ সাংগঠনিক সম্পাদক: মাও. মাহমুদউল্লাহ,দাওয়া বিষয়ক সম্পাদক: মাও. শুআইব আরবনগরী, সহ-প্রচার সম্পাদক মুহাম্মদ আতিক উল্লাহ্ চৌধুরী , মুহাম্মদ মিজান, মুহাম্মদ আরিফ, মুহাম্মদ মিজান, মাও ইউনুস রহীমি, মাস্টার সোহাইল প্রমুখ

গত ৪ অক্টোবর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কোরআন শরীফ অবমাননা করেছেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সারাদেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভ্যন্তরীণ তদন্তের পর অভিযুক্ত শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করে।

সমাবেশে রাউজান উপজেলা হেফাজতের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাও হারুন রশিদ বলেন “আমরা ধর্মীয় অনুভূতির প্রতি আঘাত মেনে নিতে পারি না। তবে সহিংসতা নয়, শান্তিপূর্ণ উপায়ে সচেতনতা গড়াই আমাদের লক্ষ্য।”

সমাবেশে বক্তারা আরো বলেন, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কোরআন অবমাননার জঘন্য দৃশ্য দেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলিম জনতার হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। ওই শিক্ষার্থী নিজেই তার ফেসবুক প্রোফাইলে কোরআন অবমাননার ভিডিওচিত্র প্রচার করে আরও বড় অপরাধ করেছেন। এতে বোঝা যায়, এ কাজ তিনি সজ্ঞানে করেছেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অন্তর্বর্তী সরকারের কাছে তার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের দাবি করছি।

  • Related Posts

    জনগণের টাকা আত্মসাত করলে সরকার ছাড় পাবে না: সারজিস আলম

    খাদেমুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই পথযাত্রা উপলক্ষে পথসভা করেছে। রবিবার ১৯ জুলাই বিকেলে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের ঐতিহাসিক তেঁতুলতলার এ পথসভার আয়োজন করে তেঁতুলিয়া…

    ভূরুঙ্গামারীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

    ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ  কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা ও দোয়ার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

    • By Admin
    • July 21, 2026
    • 5 views
    স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

    গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

    • By Admin
    • July 21, 2026
    • 8 views
    গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

    নোয়াখালী সেনবাগে ১৮ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার,আটক ৩

    • By Admin
    • July 21, 2026
    • 6 views
    নোয়াখালী সেনবাগে ১৮ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার,আটক ৩

    গোপালগঞ্জ কাশিয়ানী যে বিশ্ব নবী হয়রত মোঃ (সা:) কটুক্তি প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন উলামায়ে কেরাম।

    • By Admin
    • July 21, 2026
    • 6 views
    গোপালগঞ্জ কাশিয়ানী যে বিশ্ব নবী হয়রত মোঃ (সা:) কটুক্তি প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন উলামায়ে কেরাম।

    নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

    • By Admin
    • July 21, 2026
    • 25 views
    নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

    রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ৪৭টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে হস্তান্তর

    • By Admin
    • July 21, 2026
    • 5 views
    রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ৪৭টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে হস্তান্তর