চাঁপাইনবাবগঞ্জে এসডিএফ’র স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত

 

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)- এর রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশীপ এন্ড লাইভ্লিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মোঃ মাহাবুবুর রশীদ, জেলা ব্যবস্থাপক, এসডিএফ, চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতিত্বে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. সৈয়দ মোঃ সুমন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ। এছাড়াও উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ এবং সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিকের প্রতিনিধিবৃন্দ।

এসডিএফ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোঃ আজম খান, আঞ্চলিক ব্যবস্থাপক(ফাইন্যান্স), মোঃ আসাদুর রহমান, আঞ্চলিক ব্যবস্থাপক (নির্মাণ ও পরিবেশ), যশোর অঞ্চল এবং এসডিএফ, চাঁপাইনবাবগঞ্জ এর জেলা কর্মকর্তাসহ সদর উপজেলার ২টি ক্লাস্টার এর ক্লাস্টার অফিসার ও ক্লাস্টার স্বাস্থ্য ও পুষ্টি ফ্যাসিলিটেটর এবং ২ জন গ্রাম সংগঠনের স্বাস্থ্য ও পুষ্টি কমিটির আহ্বায়ক।

কর্মশালার শুরুতেই জেলা ব্যবস্থাপক, এসডিএফ, চাঁপাইনবাবগঞ্জ বলেন যে, রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশীপ এন্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রজেক্ট বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একটি প্রকল্প যা এসডিএফ কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। তিনি আরও ব্যক্ত করেন যে, এই প্রকল্পের মাধ্যমে দরিদ্রতা বিমোচন, প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃজন, আর্থিক সহায়তার মাধ্যমে অতিদরিদ্র ও দরিদ্র জনগোষ্ঠীতে আয়বর্ধনমূলক কর্মকান্ডে সম্পৃক্তকরণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সহায়তা, গ্রামে স্থায়ী ও টেকসই সংগঠন তৈরি, সুবিধাবঞ্চিত ও সহায়সম্বলহীনদের জন্য এককালীন অনুদান প্রদান, গ্রামীণ অবকাঠামো নির্মাণ, বেকার যুবদের কর্মসংস্থান, জীবিকা উন্নয়ন, স্বাস্থ্য ও পুষ্টি সহায়তা প্রদান চলমান রয়েছে।

এসডিএফ এর স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত উপস্থাপনায় ডা. মোঃ ইসমাঈল, জেলা স্বাস্থ্য ও পুষ্টি কর্মকর্তা, এসডিএফ চাঁপাইনবাবগঞ্জ উল্লেখ করেন যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার ৫০টি গ্রাম সমিতির দরিদ্র ও অতি দরিদ্র সদস্যদের মধ্যে এসডিএফ এর পক্ষ থেকে
৬০টি বিনামূল্যে হেলথ ক্যাম্প পরিচালনা করা হয়েছে যেখানে মোট ১৮৫৯ জনকে প্রথমিক চিকিৎসা ও পরামর্শ দেয়া হয়েছে এবং ৭৭ জনকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।
.৩১২ জন গর্ভবতী মাকে থেকে মোট ২৯৯৫২০০ টাকা মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হয়েছে।
সন্তান প্রসবে ঝুঁকি রয়েছে এমন ২০ জনকে ১০,০০০ টাকা করে ২০০,০০০ টাকা প্রদান করা হয়েছে।
শীতকালীন সবজি বীজ ৭৫৬৩ প্যাকেট এবং গ্রীষ্মকালীন সবজি বীজ ৭৪৭৬ প্যাকেট বিতরণ কক্রা হয়েছে।
আয়রণ, ভিটামিন, ক্যালসিয়াম, জিংক ট্যাবলেট, স্যালাইন ৩৪০০০-৫৯৫০০ পিস বিতরণ করা হয়েছে।
এছাড়াও মোট ৮৫০০টি পরিবারের প্রত্যেকেই ১২টি করে হাত ধোয়ার সাবান প্রদান করা হবে।

উপস্থাপনা শেষে তিনি উপস্থিত অতিথীদের জানান যে, এসডিএফ এর রেফারেন্স এ যে সকল রোগী তাদের হাসপাতাল বা সংস্থায় সেবা গ্রহণের জন্য আসে এবং ভবিষ্যতে আসবে তারা গ্রামের অতি দরিদ্র এবং দরিদ্র জনগোষ্ঠী। তিনি উপস্থিত অতিথীবৃন্দকে অনুরোধ করেন পরবর্তীতে যেন এ সকল রোগীদের সংশ্লিষ্ট হাসপাতাল ও সংস্থা থেকে সাধ্যমত সেবা প্রদান করা হয়।

প্রধান অতিথি ডা. সৈয়দ মোঃ সুমন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ তাঁর বিশেষ বক্তব্যে এসডিএফ এর স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি এসডিএফ এর মাতৃত্বকালীন ও সিজারিয়ান ভাতা প্রদান কর্মসুচিকে মানবিক এবং সময়োপযোগী পদক্ষেপ বলে অ্যাখ্যা দেন। উপস্থিত সকল অতিথিবৃন্দ তাদের স্ব-স্ব ক্ষেত্রে এসডিএফ এর গ্রাম সমিতির সদস্যদের সাধ্যমত সেবা প্রদান করবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং আগামী ১২ই অক্টোবর,২০২৫ অনুষ্ঠিতব্য টাইফয়েড ভ্যাক্সিনেশন ক্যাম্পেইনে আমাদের উপকারভোগীদের উদ্বুদ্ধ করার জন্য সহযোগিতা কামনা করেন।

পরিশেষে এই কর্মশালার সভাপতি জেলা ব্যবস্থাপক মোঃ মাহাবুবুর রশীদ উপস্থিত সকলকে অভিনন্দন ও শুভকামনা জ্ঞাপন করে এসডিএফ এর এই কার্যক্রমকে দেশের সর্বত্র ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়ে কর্মশালার পরিসমাপ্তি ঘোষণা করেন।

Related Posts

সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ

​ মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বড় ধরনের সাফল্য অর্জন করেছে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ…

বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

ডেস্ক রিপোর্ট পিরোজপুরের জিয়ানগরে বাল্যবিয়ে থেকে রক্ষা পেতে থানায় অবস্থান নিয়েছে এক শিক্ষার্থী। শনিবার (১৮ এপ্রিল) বিয়ে ঠেকাতে ওই শিক্ষার্থী জিয়ানগর থানায় দুই দফায় হাজির হয়। ওই শিক্ষার্থীর সহপাঠীরা জানায়,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

আমতলীতে অবৈধ জ্বালানি মজুদ: ৫১০ লিটার ডিজেল-অকটেন জব্দ, ৫ হাজার টাকা জরিমানা

  • By Admin
  • April 20, 2026
  • 13 views
আমতলীতে অবৈধ জ্বালানি মজুদ: ৫১০ লিটার ডিজেল-অকটেন জব্দ, ৫ হাজার টাকা জরিমানা

ন্দ্রগঞ্জে যুবদল – ছাএদলের দুই নেতাকে বহিষ্কারসহ আইনি পদক্ষেপ

  • By Admin
  • April 20, 2026
  • 23 views
ন্দ্রগঞ্জে যুবদল – ছাএদলের দুই নেতাকে বহিষ্কারসহ আইনি পদক্ষেপ

তেতুলিয়া, তিরনই হাট ইউনিয়ন পরিষদের দুই গ্রাম পুলিশের সদস্য অবসরকালীন উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • By Admin
  • April 20, 2026
  • 10 views
তেতুলিয়া, তিরনই হাট ইউনিয়ন পরিষদের দুই গ্রাম পুলিশের সদস্য অবসরকালীন উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সংরক্ষিত নারী আসনে ঝালকাঠির বিএনপি নেত্রী জেবা আমিন খান মনোনীত, নেতাকর্মীদের উচ্ছ্বাস

  • By Admin
  • April 20, 2026
  • 8 views
সংরক্ষিত নারী আসনে ঝালকাঠির বিএনপি নেত্রী জেবা আমিন খান মনোনীত, নেতাকর্মীদের উচ্ছ্বাস

বেলকুচির বড়ধুলে এমএমএস–ইডিআরসি প্রকল্প এলাকা পরিদর্শন: কর্মকর্তাদের প্রশংসা

  • By Admin
  • April 20, 2026
  • 17 views
বেলকুচির বড়ধুলে এমএমএস–ইডিআরসি প্রকল্প এলাকা পরিদর্শন: কর্মকর্তাদের প্রশংসা

বাগেরহাটে মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • By Admin
  • April 20, 2026
  • 13 views
বাগেরহাটে মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত