
মারুফ আহমদ হৃদয়, বিশেষ প্রতিনিধি বড়লেখা মৌলভীবাজার।
জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ১৩ সদস্য বিশিষ্ট মৌলভীবাজার শাখা আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। গত ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে কেন্দ্রীয় কমিটির সভাপতি কে এম হারুন অর রশিদ ও (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মার্চেন্ট মেরিন অফিসার মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম এই কমিটির অনুমোদন দেন।
নবগঠিত এই কমিটিতে শাহরিয়ার হোসেন ছাদীকে আহ্বায়ক এবং মারুফ আহমদ হৃদয়কে সিনিয়র যুগ্ন আহবায়ক, শিমুল মিয়াকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
পূর্ণাঙ্গ কমিটি তালিকা:
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে যারা রয়েছেন।
শাহরিয়ার হোসেন ছাদী, আহ্বায়ক।
মারুফ আহমদ হৃদয়, সিনিয়র যুগ্ম আহ্বায়ক।
জগলু আহমদ, যুগ্ম আহ্বায়ক।
জুবেল আহমদ, যুগ্ম আহ্বায়ক।
মুজাহিদ আলম শাহান, যুগ্ম আহ্বায়ক।
শিমুল মিয়া, সদস্য সচিব।
নয়ন সূত্রধর, সদস্য।
দেওয়ান নাদেল আহমদ, সদস্য।
মোঃ ওমর সানি, সদস্য।
রুমেল মিয়া, সদস্য।
সৈয়দ তানজিম, সদস্য।
লিমন মিয়া, সদস্য।
জুয়েল মিয়া, সদস্য।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৩ (তিন) মাসের মধ্যে আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিবের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ প্রদান করা হয়েছে। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তৃণমূল পর্যায়ে জাতীয়তাবাদী আদর্শ প্রচার ও প্রসারে এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।







