তারেক রহমানের ৩১ বাস্তবায়নে রংপুর-৩ আসনে ছুটে চলেছেন”সামু”

আবুল হোসেন বাবলুঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামত এবং উন্নয়নের বার্তা ও দলের দিকনির্দেশনা জনগণের মাঝে পৌঁছে দিতে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন,

রংপুর সদর-৩ আসনে দলের মনোনয়ন প্রত্যাশী, মহানগর বিএনপি ও বৈষম্য বিরোধী নাগরিক ঐক্যের আহবায়ক সামসুজ্জামান সামু।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর সদর-৩ আসনের হাট, বাজার, পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন বিএনপির রংপুরের এই বর্ষীয়ান নেতা।

তিনি ভোটারদের কাছ থেকে শুনছেন তাদের সমস্যার কথা, শুনছেন আগামীর প্রত্যাশার কথা, সেই সাথে তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার কথা তুলে ধরছেন। একটি উন্নত, আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন ও তার ঘোষিত সমৃদ্ধ রংপুর গড়ার কথা।

মঙ্গলবার (২১ অক্টোবর) রংপুর নগরীর ২৯নং ওয়ার্ডের মাহিগঞ্জ আমতলা বাজার,

৩৩নং ওয়ার্ডের জোড়ইন্দ্রা, শরেয়ারতল, মেকুড়া বাজার, হোসেন নগর, রঘু বাজার, মুদিখানা, ৩২নং ওয়ার্ডের নগর মীরগঞ্জ, সরেয়ারতল শাহী বাজার সহ বিভিন্ন এলাকায় ৩১দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। এর আগে গত রোববার ও সোমবার নগরীর লালবাগ,

পার্কের মোড়, চকবাজার, মর্ডাণ মোড়, দর্শনা, স্টেশন বাজার, ঘোড়াপীর মাজার মোড়, দরদী মোড়, রেলগেট, বাবুপাড়া, মাহিগঞ্জ ও সাতমাথাসহ বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ কর্মসূচী পালন করেন।

এসময় বিএনপি নেতা সামসুজ্জামান সামু বলেন, ‘আমার লক্ষ্য একটাই, তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র ও উন্নয়ন পুনরুদ্ধারে রংপুর-৩ আসনের জনগণকে এক কণ্ঠে ঐক্যবদ্ধ করা।

বিএনপি জনগণের দল, জনগণের অধিকার রক্ষায় আমরা রাজপথে ও মাঠে আছি, থাকব। তিনি আরো বলেন, ৩১ দফার ভিত্তিতে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর রাষ্ট্র পরিচালিত হবে।

এতে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। তার এই তৃণমূল কার্যক্রমে দলের মহানগর থেকে শুরু করে স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা পাশে রয়েছেন।

গণসংযোগ কর্মসূচীতে তার সাথে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য অধ্যক্ষ মকবুল হোসেন, সহকারি অধ্যাপক শাহিনুল ইসলাম শাহিন, জামিল খান, রেজাউল ইসলাম লাবলু, ইঞ্জিনিয়ার আশিকুর রহমান তুহিন, রফিকুল ইসলাম, এ্যাড.রুবেল, আব্দুস সালাম,

জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ জিল্লুর রহমান জেম্স,২২নং ওয়ার্ড সভাপতি মেহেদী হাসান মিলন, ২৩ নং ওয়ার্ড সভাপতি ফজলার রহমান,

২৬ নং ওয়ার্ড সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক এসএম আসিফুল ইসলাম, ২৭নং ওয়ার্ড সভাপতি রাকিবুল আজাদ, ২৮নং ওয়ার্ড সভাপতি মমিনুল ইসলাম মমিন,

সাধারণ সম্পাদক মোখলেছার রহমান, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, ১৫নং ওয়ার্ড সভাপতি শাহ আলম, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন পলাশ,

৩২নং ওয়ার্ড সভাপতি শহিদুল ইসলাম সাকু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিলন মিয়া, ৩৩নং ওয়ার্ড সভাপতি হানিফ মিয়া,

সাধারণ সম্পাদক সাজু মিয়া, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আকিবুর রহমান মনু, কোষাধ্যক্ষ আশরাফুল আলম, রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক তাজুল ইসলাম হারুন চৌধুরী, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউল ইসলাম সবুজ, যুগ্ম আহবায়ক আশরাফুল আলম তমাল,

অরুপ রাজ, ও অনীক, মহানগর ওলামা দলের আহবায়ক মাও: জামাল উদ্দিন ফয়েজী, সদস্য সচিব হাফেজ নুর হক শাহ, মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ইমরান হোসেন মিন্টু,বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুরসালিন মুন্না।

এ ছাড়াও ছাত্রদল নেতা ইমরান, সিয়ামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

Related Posts

স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার সাঘাটায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল দেখতে স্বামী বাইরে থাকার সুযোগে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আতিকুর রহমানের নামে সাঘাটা থানায় একটি…

গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

  লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড় সংলগ্ন পাটগাতি বাজার এলাকায় অতিবৃষ্টির কারণে সৃষ্ট দীর্ঘদিনের জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছে শতাধিক পরিবার। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

  • By Admin
  • July 21, 2026
  • 5 views
স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

  • By Admin
  • July 21, 2026
  • 8 views
গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

নোয়াখালী সেনবাগে ১৮ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার,আটক ৩

  • By Admin
  • July 21, 2026
  • 6 views
নোয়াখালী সেনবাগে ১৮ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার,আটক ৩

গোপালগঞ্জ কাশিয়ানী যে বিশ্ব নবী হয়রত মোঃ (সা:) কটুক্তি প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন উলামায়ে কেরাম।

  • By Admin
  • July 21, 2026
  • 6 views
গোপালগঞ্জ কাশিয়ানী যে বিশ্ব নবী হয়রত মোঃ (সা:) কটুক্তি প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন উলামায়ে কেরাম।

নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

  • By Admin
  • July 21, 2026
  • 25 views
নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ৪৭টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে হস্তান্তর

  • By Admin
  • July 21, 2026
  • 5 views
রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ৪৭টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে হস্তান্তর