‌দৈনিক যশোর বার্তা পত্রিকার সেরা সাংবাদিক ‌নির্বাচিত‌ হয়েছে শেখ মাহতাব হোসেন।

বিশেষ প্রতিবেদন।
উৎসবমুখর পরিবেশে দৈনিক যশোর বার্তা’র বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী পানিসারা মোড়ে শুক্রবার দিনব্যাপী এই মিলনমেলার আয়োজন করা হয়। মিলনমেলাকে ঘিরে দৈনিক যশোর বার্তা’র সাংবাদিক, প্রতিনিধি ও অতিথিদের অংশগ্রহণে গোটা অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শিহাব উদ্দিনের সভাপতিত্বে মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস. এম তৌহিদুর রহমান, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা আনোয়ারুল কবির নান্টু, প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক যশোর বার্তা’র নির্বাহী সম্পাদক শেখ দিনু আহমেদ, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাষ্ট্রের মহাসচিব সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ, যশোর জেলা মুদ্রণ শিল্প সমিতির সহ-সভাপতি শরিফুল ইসলাম, যশোর আধুনিক হাসপাতাল (প্রাঃ) লি. এর চেয়ারম্যান লিয়াকত আলী প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। শুভেচ্ছা বক্তব্য প্রদানকালে অতিথিরা সাংবাদিকদের উদ্দেশ্যে দিকনির্দেশনা প্রদান করেন। বক্তারা বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনস্বার্থ সংশ্লিষ্ট সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন এবং স্থানীয় সংবাদ মাধ্যমের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান।

শুভেচ্ছা বক্তব্য শেষে প্রধান অতিথি জাহিদ হাসান টুকুন দৈনিক যশোর বার্তা’য় সাংবাদিকতায় বিগত এক বছরে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ বিষয় ভিত্তিক বিভাগে সেরা সাংবাদিক নির্বাচিত হয়েছেন বিশেষ প্রতিনিধি শেখ মাহাতাব হোসেন, বিশেষ প্রতিবেদক মালিকুজ্জামান কাকা, বিশেষ প্রতিবেদক আব্দুস সাত্তার কিনে, দুর্নীতি বিষয়ক রিপোর্টিংয়ে সাতক্ষীরা ব্যুরো প্রধান মোহাম্মদ মুজাহিদ, প্রধান প্রতিবেদক কল্যান রায় জয়ন্ত, নিজস্ব প্রতিবেদক মোল্যা অবায়দুর রহমান, সাধারণ বিভাগে ঝিনাইদহ জেলা প্রতিনিধি শাহানুর আলম, খুলনা ব্যুরো প্রধান এস. এম জসিম উদ্দিন, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি কে. এম ইদ্রিস আলী, সেরা আলোকচিত্র শিল্পী সানোয়ার আলম সানু, সেরা বিজ্ঞাপনদাতা (সরকারি) সাইফুল ইসলাম, মোহাম্মদপুর (মাগুরা) প্রতিনিধি সাদ্দাম হোসেন, মনিরামপুর (যশোর) প্রতিনিধি এস. এম তাজাম্মুল হোসেন, সেরা বিজ্ঞাপনদাতা (বেসরকারি) সাতক্ষীরা ব্যুরো প্রধান মোহাম্মদ মুজাহিদ, বিশেষ প্রতিনিধি শেখ মাহাতাব হোসেন এর হাতে পুরষ্কার তুলে দেন। এতে অংশগ্রহণকারীদের মধ্যে বিপুল উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে মধ্যাহ্ন ভোজের মাধ্যমে মিলনমেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। আয়োজকরা জানান, পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত বন্ধন সুদৃঢ় করতেই এ ধরণের মিলনমেলার আয়োজন, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উল্লেখ্য, মিলনমেলায় খুলনা বিভাগের ১০ জেলা প্রতিনিধি ও উপজেলা প্রতিনিধিরা স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন।

Related Posts

আলাতুলিতে পদ্মার ভাঙন রোধে ৪৩ কোটি ৩৯লাখ টাকা ব্যায়ে কাজের উদ্বোধন করেন নূরুল ইসলাম বুলবুল এমপি।

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি এলাকায় পদ্মা নদীর ভাঙন রোধে ২ দশমিক ৯০ কিলোমিটার নদীতীর সংরক্ষণ কাজের উদ্বোধন করা হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা…

চিলমারীতে “ব্রহ্মপুত্র নদের তীরে নির্মাণাধীন নদী-বন্দর প্রকল্পে” নিন্মমানের ও খারাপ পাথর ব্যবহারের অভিযোগ উঠেছে

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে “ব্রহ্মপুত্র নদের তীরে নির্মাণাধীন নদী-বন্দর প্রকল্পে” নিন্মমানের ও খারাপ পাথর ব্যবহারের অভিযোগ উঠেছে। প্রকল্প এলাকায় এসব পাথর পড়ে থাকায় তা নিয়ে স্থানীয় সাধারণত…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

সাতক্ষীরার বালিয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনা কেন্দ্র করে মারধরের অভিযোগ

  • By Admin
  • August 15, 2026
  • 95 views
সাতক্ষীরার বালিয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনা কেন্দ্র করে মারধরের অভিযোগ

আলাতুলিতে পদ্মার ভাঙন রোধে ৪৩ কোটি ৩৯লাখ টাকা ব্যায়ে কাজের উদ্বোধন করেন নূরুল ইসলাম বুলবুল এমপি।

  • By Admin
  • August 15, 2026
  • 12 views
আলাতুলিতে পদ্মার ভাঙন রোধে ৪৩ কোটি ৩৯লাখ টাকা ব্যায়ে কাজের উদ্বোধন করেন নূরুল ইসলাম বুলবুল এমপি।

চিলমারীতে “ব্রহ্মপুত্র নদের তীরে নির্মাণাধীন নদী-বন্দর প্রকল্পে” নিন্মমানের ও খারাপ পাথর ব্যবহারের অভিযোগ উঠেছে

  • By Admin
  • August 15, 2026
  • 25 views
চিলমারীতে “ব্রহ্মপুত্র নদের তীরে নির্মাণাধীন নদী-বন্দর প্রকল্পে” নিন্মমানের ও খারাপ পাথর ব্যবহারের অভিযোগ উঠেছে

হাতীবান্ধায় ট্রাক ও ইজিবাইক সংঘর্ষে সড়ক দূর্ঘটনায় ২ জনের মৃত্যু ৫ জন আহত

  • By Admin
  • August 15, 2026
  • 12 views
হাতীবান্ধায় ট্রাক ও ইজিবাইক সংঘর্ষে সড়ক দূর্ঘটনায় ২ জনের মৃত্যু ৫ জন আহত

তিস্তায় আরেকটি ব্যারাজ নির্মাণের পরামর্শ দিয়েছে কারিগরি কমিটি

  • By Admin
  • August 15, 2026
  • 53 views
তিস্তায় আরেকটি ব্যারাজ নির্মাণের পরামর্শ দিয়েছে কারিগরি কমিটি

খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ঝালকাঠিতে বিএনপির মিলাদ ও দোয়া

  • By Admin
  • August 15, 2026
  • 5 views
খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ঝালকাঠিতে বিএনপির মিলাদ ও দোয়া