পীরগাছায় র‌্যাব-১৩ এর অভিযানে জালনোট কারবারের মূলহোতা গ্রেফতার

রংপুর প্রতিনিধি :
রংপুর জেলার পীরগাছা উপজেলায় র‌্যাব-১৩ এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ জালনোট ও জালনোট তৈরির বিভিন্ন সরঞ্জামসহ জালনোট তৈরির মূলহোতা মোঃ মানিক মিয়া (২৮) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
র‌্যাব সূত্রে জানা যায়, ‘বাংলাদেশ আমার অহংকার’—এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দেশের অর্থনীতি ধ্বংসকারী জালনোট চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। জালনোটের মাধ্যমে দেশের আর্থিক ব্যবস্থায় মারাত্মক ক্ষতি হওয়ায় এর সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সদর কোম্পানি, রংপুরের একটি আভিযানিক দল গত ১৮ জানুয়ারি ২০২৬ তারিখ রাত ৩টা ৩০ মিনিটে পীরগাছা থানাধীন তাম্বুলপুর ইউনিয়নের রহমতচর দক্ষিণকানি গ্রামের মানিক মিয়ার বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে জালনোট তৈরির বিভিন্ন সরঞ্জামসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি মোঃ মানিক মিয়া (২৮), পিতা-মোঃ শামসুল হক, সাং-রহমতচর দক্ষিণকানি, ৭নং ওয়ার্ড, তাম্বুলপুর ইউপি, থানা-পীরগাছা, জেলা-রংপুর।
অভিযানে জব্দকৃত আলামতের মধ্যে রয়েছে—
৫০০ টাকার ১৭টি জালনোট, ৫০ টাকার ২৪০টি জালনোট, বিভিন্ন মূল্যমানের নোটের একপাশ প্রিন্ট করা কাগজ, একটি ল্যাপটপ, কিবোর্ড, চার্জার, মাউস, মাল্টিপ্লাগ, ইউএসবি হাব, কালার প্রিন্টার, লেমিনেটিং মেশিন, হেয়ার ড্রায়ার, ফয়েল পেপার, কাগজ কাটার, হ্যালোজেন লাইট, কাঠের ডাইস, কাঁচের বোর্ড, স্ক্রিন রং, আঠা, বাইকোমেট তেল, প্লাস্টিক স্কেল ও এক রীম সাদা কাগজসহ জালনোট তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম।
র‌্যাব জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। জালনোট চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Related Posts

চুয়াডাঙ্গার ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

মোঃ মিনারুল ইসলাম চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা জেলার একমাত্র ও খুলনা বিভাগের প্রথম বেসরকারী ‘ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ’-এর দখল ও ট্রাস্টি বোর্ডের বৈধতা নিয়ে দুই পক্ষের মুখোমুখি অবস্থানের কারণে…

চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করলেন ক্রালেপ প্রকল্পের পরিচালক সোনিয়া নওরিন

  মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শন করেছেন Climate Resilience and Livelihood Enhancement Project (CRALEP)-এর প্রকল্প পরিচালক জনাব সোনিয়া নওরিন। বৃহস্পতিবার (২৩ জুলাই )…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

চুয়াডাঙ্গার ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

  • By Admin
  • July 23, 2026
  • 1 views
চুয়াডাঙ্গার ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করলেন ক্রালেপ প্রকল্পের পরিচালক সোনিয়া নওরিন

  • By Admin
  • July 23, 2026
  • 4 views
চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করলেন ক্রালেপ প্রকল্পের পরিচালক সোনিয়া নওরিন

নাচোলে টিসিবির গোডাউনে আগুন নিভাতে গিয়ে মৃত্যু ১

  • By Admin
  • July 23, 2026
  • 4 views
নাচোলে টিসিবির গোডাউনে আগুন নিভাতে গিয়ে মৃত্যু ১

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

  • By Admin
  • July 23, 2026
  • 7 views
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

দিয়াড় মহাবিদ্যালয়ের নতুন রাস্তা ও বাউন্ডারির প্রতিশ্রুতি দিলেন জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ

  • By Admin
  • July 23, 2026
  • 1 views
দিয়াড় মহাবিদ্যালয়ের নতুন রাস্তা ও বাউন্ডারির প্রতিশ্রুতি দিলেন জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ

বাংলাবান্ধায়  ইউপি সদস্যের ওপর সন্ত্রাসী হামলা মামলা দায়ের 

  • By Admin
  • July 23, 2026
  • 14 views
বাংলাবান্ধায়  ইউপি সদস্যের ওপর সন্ত্রাসী হামলা মামলা দায়ের