বনগাঁও ও বিরুলিয়া ইউনিয়নকে ঢাকা-২ আসনে অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন  

মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি

নিবাচর্ন কমিশন কতৃর্ক সদ্য ঘোষিত আসন পূর্ণ বিন্যাসে সাভারের বনগাঁও ও বিরুলিয়া ইউনিয়নকে ঢাকা -২ কেরানীগঞ্জ আসনে অন্তর্ভুক্তি এর বিরুদ্ধে এবং ঢাকা – ১৯ আসনে এই ইউনিয়ন দুটি বহাল রাখার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

সকালে সাভারের বলিয়ারপুর বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসুচী পালন করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। এসময় হাতে হাত ধরে কয়েক হাজার এলাকাবাসী অংশ গ্রহণ করেন।

এসময় মানববন্ধনে উপস্থিত ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান বলেন, আমরা বনগাঁও ও বিরুলিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ ঢাকা -১৯ আসনের সাথে থাকতে চাই। আমরা ঢাকা -২ আসনে যেতে চাইনা। আমাদেরকে ঢাকা -২ আসনে অন্তভুক্তি করলে আমাদের দুর্ভোগ বাড়বে। তাই আমরা সারা জীবন ঢাকা -১৯ আসনে ছিলাম ও ভবিষৎেও থাকতে চাই।

এসময় স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের ঢাকা -১৯ আসনে না রাখলে আমরা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করবো। তাই বর্তমান সরকার ও প্রধান নির্বাচন কমিশনারের কাছে আমাদের দাবি আমরা ঢাকা -১৯ আসনে থাকতে চাই।

সাভারের বনগাঁও ও বিরুলিয়া ইউনিয়ন ঢাকা -২ আসনে অন্তর্ভুক্ত করলে প্রায় ছয় লাখের বেশী জনগণের জনদুর্ভোগ বাড়বে। এছাড়াও এলাকাবাসী বলেন দ্রুত এর সমাধান করা না হলে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবো।

Related Posts

উলিপুরে আখের আলীর রহস্যজনক মৃত্যু

মোঃ মাইনুল ইসলাম কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলা পান্ডুল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ঢেঁকিয়ারাম গ্রামে আখের আলী (৫৫) নামে এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল ২০২৬) সকালে…

ঝালকাঠীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জেলা পরিষদ প্রশাসক এ্যাড. শাহাদাৎ

ঝালকাঠী জেলা প্রতিনিধি: ঝালকাঠী পৌরসভার শ্মশান ঘাট এলাকায় গত ৬ এপ্রিল সংঘটিত অগ্নিকাণ্ডে ভস্মীভূত হওয়া ১৭ টি নিঃস্ব পরিবারের পাশে দাড়িয়েছেন ঝালকাঠি জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ঝালকাঠি জেলা পরিষদ প্রশাসকের সাথে তৃণমুল বিএনপি’র বৈশাখী শুভেচ্ছা বিনিময়

  • By Admin
  • April 18, 2026
  • 2 views
ঝালকাঠি জেলা পরিষদ প্রশাসকের সাথে তৃণমুল বিএনপি’র বৈশাখী শুভেচ্ছা বিনিময়

পঞ্চগড়ে হাসপাতালে চিকিৎসককে মারধর,অভিযোগে আটক পিতাপুত্র

  • By Admin
  • April 18, 2026
  • 12 views
পঞ্চগড়ে হাসপাতালে চিকিৎসককে মারধর,অভিযোগে আটক পিতাপুত্র

ঝালকাঠিতে বিএনপি সভাপতির বিরুদ্ধে মানহানির ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • By Admin
  • April 18, 2026
  • 13 views
ঝালকাঠিতে বিএনপি সভাপতির বিরুদ্ধে মানহানির ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

তাহিরপুরে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের

  • By Admin
  • April 18, 2026
  • 13 views
তাহিরপুরে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের

শিবগঞ্জে পিকআপ–সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

  • By Admin
  • April 18, 2026
  • 14 views
শিবগঞ্জে পিকআপ–সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নিজের মাথায় গু*লি চালানো পুলিশ সদস্যের বাড়ি গোপালগঞ্জ

  • By Admin
  • April 18, 2026
  • 21 views
নিজের মাথায় গু*লি চালানো পুলিশ সদস্যের বাড়ি গোপালগঞ্জ