বাগেরহাটে ১১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

 

আজিজুল গাজী জেলা প্রতিনিধি, বাগেরহাট।

বাগেরহাটে মাদকবিরোধী অভিযানে ১১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আটক ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৫৫)। রবিবার (১৮ জানুয়ারি) রাতে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী পরিবহনে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
আটক আনোয়ার হোসেন বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার ফুলহাতা এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার আব্দুল হাকিমের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাগেরহাট কার্যালয়ের উপ-পরিচালক মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে অবস্থানরত দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। অভিযানের সময় বাসে থাকা একটি কালো রঙের ব্যাগ তল্লাশি করে সেখান থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন,
“প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনোয়ার হোসেন স্বীকার করেছেন, উদ্ধারকৃত গাঁজাগুলো তিনি ঢাকার একটি চক্রের কাছ থেকে সংগ্রহ করেন এবং সেগুলো কচুয়ার এক মাদক ব্যবসায়ীর কাছে সরবরাহের উদ্দেশ্যে বহন করছিলেন।”
ডিএনসি সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া গাঁজাগুলোর বাজারমূল্য কয়েক লাখ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে একটি সক্রিয় মাদক চক্রের অস্তিত্ব পাওয়া গেছে, যারা দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজধানী ঢাকায় মজুত করে পরবর্তীতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় সরবরাহ করে থাকে।
এ বিষয়ে উপ-পরিচালক মো. মিজানুর রহমান আরও জানান,
“মূলত কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে একটি সংঘবদ্ধ চক্র ঢাকায় মজুত করে রাখে। পরে সুযোগ বুঝে এসব মাদক দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। আমরা এই চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে কাজ করছি।”
আটক আনোয়ার হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে তাকে বাগেরহাট সদর থানায় হস্তান্তর করা হবে বলে জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
স্থানীয় সচেতন মহল মনে করছে, বাগেরহাটসহ উপকূলীয় অঞ্চলে মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান আরও জোরদার করা প্রয়োজন। ডিএনসির এই অভিযানে সন্তোষ প্রকাশ করে তারা নিয়মিত তল্লাশি ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর দাবি জানান।
উল্লেখ্য, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাগেরহাট জেলা কার্যালয় সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান চালিয়ে উল্লেখযোগ্য পরিমাণ মাদক উদ্ধার ও একাধিক মাদক কারবারিকে আটক করেছে।

Related Posts

কুড়িগ্রাম রাজারহাটে পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশী “চাচা”গ্রেফতার

  রতন রায় : কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পাঁচ বছরের এক কন্যাশিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে শৌচাগারে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। পুলিশ অভিযুক্ত প্রতিবেশী ‘চাচা’ মো. শফিকুল ইসলামকে (৩৫)…

মহেশখালী উপজেলা প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন সভাপতি ফারুক ইকবাল, সম্পাদক আজিজ সিকদার

  মহেশখালী প্রতিনিধি :: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে কক্সবাজারের মহেশখালী উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ‘দৈনিক জনকণ্ঠ ও দৈনিক সৈকত” এর প্রতিনিধি ফারুক ইকবাল সভাপতি এবং ‘দৈনিক সাগর…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

কুড়িগ্রাম রাজারহাটে পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশী “চাচা”গ্রেফতার

  • By Admin
  • June 4, 2026
  • 13 views
কুড়িগ্রাম রাজারহাটে পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশী “চাচা”গ্রেফতার

মহেশখালী উপজেলা প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন সভাপতি ফারুক ইকবাল, সম্পাদক আজিজ সিকদার

  • By Admin
  • June 4, 2026
  • 18 views
মহেশখালী উপজেলা প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন সভাপতি ফারুক ইকবাল, সম্পাদক আজিজ সিকদার

নীলফামারীতে বজ্রপাতে নিহত ১, গৃহবধূ গুরুতর আহত

  • By Admin
  • June 4, 2026
  • 21 views
নীলফামারীতে বজ্রপাতে নিহত ১, গৃহবধূ গুরুতর আহত

কালজানি নদীর ভাঙন আতঙ্কে দুই গ্রামের মানুষ

  • By Admin
  • June 4, 2026
  • 56 views
কালজানি নদীর ভাঙন আতঙ্কে দুই গ্রামের মানুষ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বুমা’র উদ্যোগে শিশু সুরক্ষা ও অনলাইন অপপ্রচার প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

  • By Admin
  • June 4, 2026
  • 21 views
ব্রাহ্মণবাড়িয়ায় ‘বুমা’র উদ্যোগে শিশু সুরক্ষা ও অনলাইন অপপ্রচার প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

সেনাবাহিনীর তাৎক্ষণিক হস্তক্ষেপে রক্ষা পেল পাহাড়ি শিশুর চোখ

  • By Admin
  • June 4, 2026
  • 94 views
সেনাবাহিনীর তাৎক্ষণিক হস্তক্ষেপে রক্ষা পেল পাহাড়ি শিশুর চোখ