
ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
ভুরুঙ্গামারী থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি এস এম নাহিন (৫৪)। তিনি মৃত জয়নাল আবেদীনের পুত্র ও মৃত মালেকা বেওয়ার সন্তান। তার বাড়ি ভুরুঙ্গামারী উপজেলার ৫ নং ভুরুঙ্গামারী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কামাত আঙ্গারীয়া গ্রামে।
পুলিশ সূত্রে জানা যায়, তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ভুরুঙ্গামারী উপজেলা শাখার সাবেক সভাপতি ছিলেন।
ভুরুঙ্গামারী থানার মামলা নং ১৬, তারিখ ২৫/০৫/২০২৫ খ্রি. অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়। মামলাটি সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধিত ২০১৩) এর ৮/৯(৩)/১০/১৩ ধারায় দায়ের করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আজ কুড়িগ্রামের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বলেন,
“আইনের ঊর্ধ্বে কেউ নয়। নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত ও সন্ত্রাসবিরোধী মামলার আসামিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ভুরুঙ্গামারী থানা পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।”







