ভুরুঙ্গামারীতে বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ: অনুমতি ছাড়াই ৮টি গাছ কর্তন

বিশেষ প্রতিনিধি

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে সরকারি নিয়মনীতি উপেক্ষা না করে গাছ কাটার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই বিদ্যালয় চত্বরে থাকা অন্তত ৮টি গাছ কর্তন করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিসিএস শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা যিনি ঐ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বর্তমান বিদ্যালয়ের সভাপতি ও গভর্নিং বডির কয়েকজন সদস্যের স্বাক্ষর সম্বলিত একটি নামমাত্র রেজিস্ট্রেশনের মাধ্যমে গাছ কাটার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এ ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার কিংবা বন বিভাগের কাছ থেকে প্রয়োজনীয় কোনো অনুমতি নেওয়া হয়নি।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হলে তিনি বলেন,
“প্রতিষ্ঠানের প্রয়োজনে আমি গাছ কেটেছি। এ ক্ষেত্রে ইউএনও বা বন বিভাগের অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করিনি।”

অপরদিকে, ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদত হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে তিনি অবগত নন। তবে তিনি বলেন,
“আপনার মাধ্যমে অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। যদি সরকারি বিধিবিধানের বাইরে গিয়ে গাছ কাটা হয়ে থাকে, তাহলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনাটি এলাকায় আলোচনার জন্ম দিয়েছে। পরিবেশ সচেতন মহল দ্রুত নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

  • Related Posts

    জনগণের টাকা আত্মসাত করলে সরকার ছাড় পাবে না: সারজিস আলম

    খাদেমুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই পথযাত্রা উপলক্ষে পথসভা করেছে। রবিবার ১৯ জুলাই বিকেলে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের ঐতিহাসিক তেঁতুলতলার এ পথসভার আয়োজন করে তেঁতুলিয়া…

    ভূরুঙ্গামারীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

    ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ  কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা ও দোয়ার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

    • By Admin
    • July 21, 2026
    • 6 views
    স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

    গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

    • By Admin
    • July 21, 2026
    • 11 views
    গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

    নোয়াখালী সেনবাগে ১৮ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার,আটক ৩

    • By Admin
    • July 21, 2026
    • 6 views
    নোয়াখালী সেনবাগে ১৮ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার,আটক ৩

    গোপালগঞ্জ কাশিয়ানী যে বিশ্ব নবী হয়রত মোঃ (সা:) কটুক্তি প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন উলামায়ে কেরাম।

    • By Admin
    • July 21, 2026
    • 6 views
    গোপালগঞ্জ কাশিয়ানী যে বিশ্ব নবী হয়রত মোঃ (সা:) কটুক্তি প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন উলামায়ে কেরাম।

    নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

    • By Admin
    • July 21, 2026
    • 29 views
    নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

    রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ৪৭টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে হস্তান্তর

    • By Admin
    • July 21, 2026
    • 5 views
    রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ৪৭টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে হস্তান্তর