ভুরুঙ্গামারী সীমান্তে ভারত ফেরত এক পরিবার আটক

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার সীমান্তে ভারত থেকে অনুপ্রবেশের সময় স্বামী-স্ত্রী ও সন্তানসহ তিনজনকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—বাগেরহাট জেলার সনখোলা থানার সনখোলা গ্রামের মৃত সোহরাব হাওলাদারের ছেলে সায়মন হাওলাদার (২৩), তাঁর স্ত্রী মোছা. সোনিয়া বেগম (২০) এবং তিন বছরের শিশু আবির হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৬ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের ৯৬৩/৫ এস নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেন। স্থানীয়দের সন্দেহ হলে তিনজনকে আটক করে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর আওতাধীন বাগভান্ডার বিওপিতে খবর দেওয়া হয়।

খবর পেয়ে বিওপির দায়িত্বপ্রাপ্ত সুবেদার মো. আব্দুর রশীদের নেতৃত্বে বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, সায়মন হাওলাদার ও তাঁর স্ত্রী ২০২২ সালে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করে সেখানে বসবাস করছিলেন। সম্প্রতি ভারতীয় কর্তৃপক্ষ অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানো শুরু করলে তারা এক দালালের সহায়তায় দেশে ফেরার চেষ্টা করেন।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল হেলাল মাহমুদ বলেন, “বিজিবির মাধ্যমে আটক ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক। যাচাই শেষে তাদের আত্মীয়স্বজনকে খবর দেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

Related Posts

মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধ: উপজেলা জামায়াত আমির-সেক্রেটারিসহ ৩ জন কারাগারে

ডেস্ক রিপোর্ট প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬ এই সংবাদটি শেয়ার করুনl ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধের জেরে দায়ের করা দ্রুত বিচার আইনের মামলায় উপজেলা জামায়াতে ইসলামীর আমির…

ঝালকাঠি রেড ক্রিসেন্টের অ্যাডহক কমিটিতে রিপোর্টার্স ক্লাবের সভাপতি মিজানুর রহমান মুবিন

  ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি রেড ক্রিসেন্ট ইউনিটের অ্যাডহক কার্যনির্বাহী কমিটির সদস্য মনোনীত হয়েছেন ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন। সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং জনকল্যাণমূলক বিভিন্ন…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধ: উপজেলা জামায়াত আমির-সেক্রেটারিসহ ৩ জন কারাগারে

  • By Admin
  • August 9, 2026
  • 14 views
মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধ: উপজেলা জামায়াত আমির-সেক্রেটারিসহ ৩ জন কারাগারে

ঝালকাঠি রেড ক্রিসেন্টের অ্যাডহক কমিটিতে রিপোর্টার্স ক্লাবের সভাপতি মিজানুর রহমান মুবিন

  • By Admin
  • August 9, 2026
  • 26 views
ঝালকাঠি রেড ক্রিসেন্টের অ্যাডহক কমিটিতে রিপোর্টার্স ক্লাবের সভাপতি মিজানুর রহমান মুবিন

গোমস্তাপুর সীমান্তে ৫ লাখ ৫৯ হাজার ভারতীয় বিড়ি ও নৌকা জব্দ

  • By Admin
  • August 9, 2026
  • 22 views
গোমস্তাপুর সীমান্তে ৫ লাখ ৫৯ হাজার ভারতীয় বিড়ি ও নৌকা জব্দ

চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে মজুদ ককটেল বিস্ফোরণ, হতাহত নেই

  • By Admin
  • August 9, 2026
  • 12 views
চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে মজুদ ককটেল বিস্ফোরণ, হতাহত নেই

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ

  • By Admin
  • August 9, 2026
  • 21 views
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ

চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • By Admin
  • August 9, 2026
  • 18 views
চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত