ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ে শিশুদের দিয়ে জোরপূর্বক ‘ধানের শীষ’ স্লোগান দেয়ার ভিডিও ভাইরাল।

ভূরুঙ্গামারী কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ী ইউনিয়নের পূর্ব ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বিদ‍্যালয়ের শিশুদের দিয়ে ধানের শীষের পক্ষে স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এতে তীব্র ক্ষোভ বিরাজ করছে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে।

স্থানীয়দের অভিযোগ, ছোট ছোট শিক্ষার্থীদের দিয়ে একটি রাজনৈতিক দলের পক্ষে স্লোগান ও প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে যা নির্বাচনী প্রচার নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন।

জানা গেছে, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা আনুমানিক ৩.৩০ ঘটিকার সময় উপজেলার শিলখুড়ী ইউনিয়নের পূর্ব ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যায়, বিদ্যালয় প্রাঙ্গণে শিশুদের ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগান দিতে উদ্বুদ্ধ বা বাধ্য করা হয়েছে। এ ঘটনায় সচেতন মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে রাখার বিধান থাকলেও তা লঙ্ঘিত হয়েছে বলে অভিভাবকরা অভিযোগ করেন।

স্থানীয় কয়েকজন অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে তীব ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের এ ধরনের কর্মকাণ্ডে যুক্ত করা অন‍্যায়। এটি তাদের মানসিক বিকাশ ও শিক্ষার পরিবেশের জন্য ক্ষতিকর।

অভিভাবকেরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে পূর্ব ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার বলেন, বৃহস্পতিবার বিকেল আনুমানিক সাড়ে ৩ ঘটিকার দিকে উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক মাশরাফি বিন মোকাদ্দেস এর নেতৃত্বে ছাত্রদলের বেশ কয়েকজন ছেলে এসে জোড় করে শিক্ষার্থীদের একত্রিত করে এসব দলীয় স্লোগান দেয়।

উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মাশরাফি বিন মোকাদ্দেস এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ছিল। পরক্ষণেই আমি দুঃখ প্রকাশ করে ও ক্ষমা চেয়ে ফেসবুকে একটি পোস্ট করেছি।

এ বিষয়ে সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন বলেন, ভিডিওটি আমি দেখেছি। এটি ইলেকট্রোনাল ইনকুয়ারি কমিটির কাছে পাঠানো হবে। সত‍্যতা যাচাই করে ব‍্যবস্থা নেওয়া হবে।

Related Posts

কুড়িগ্রাম রাজারহাটে পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশী “চাচা”গ্রেফতার

  রতন রায় : কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পাঁচ বছরের এক কন্যাশিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে শৌচাগারে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। পুলিশ অভিযুক্ত প্রতিবেশী ‘চাচা’ মো. শফিকুল ইসলামকে (৩৫)…

মহেশখালী উপজেলা প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন সভাপতি ফারুক ইকবাল, সম্পাদক আজিজ সিকদার

  মহেশখালী প্রতিনিধি :: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে কক্সবাজারের মহেশখালী উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ‘দৈনিক জনকণ্ঠ ও দৈনিক সৈকত” এর প্রতিনিধি ফারুক ইকবাল সভাপতি এবং ‘দৈনিক সাগর…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

কুড়িগ্রাম রাজারহাটে পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশী “চাচা”গ্রেফতার

  • By Admin
  • June 4, 2026
  • 13 views
কুড়িগ্রাম রাজারহাটে পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশী “চাচা”গ্রেফতার

মহেশখালী উপজেলা প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন সভাপতি ফারুক ইকবাল, সম্পাদক আজিজ সিকদার

  • By Admin
  • June 4, 2026
  • 18 views
মহেশখালী উপজেলা প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন সভাপতি ফারুক ইকবাল, সম্পাদক আজিজ সিকদার

নীলফামারীতে বজ্রপাতে নিহত ১, গৃহবধূ গুরুতর আহত

  • By Admin
  • June 4, 2026
  • 21 views
নীলফামারীতে বজ্রপাতে নিহত ১, গৃহবধূ গুরুতর আহত

কালজানি নদীর ভাঙন আতঙ্কে দুই গ্রামের মানুষ

  • By Admin
  • June 4, 2026
  • 52 views
কালজানি নদীর ভাঙন আতঙ্কে দুই গ্রামের মানুষ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বুমা’র উদ্যোগে শিশু সুরক্ষা ও অনলাইন অপপ্রচার প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

  • By Admin
  • June 4, 2026
  • 21 views
ব্রাহ্মণবাড়িয়ায় ‘বুমা’র উদ্যোগে শিশু সুরক্ষা ও অনলাইন অপপ্রচার প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

সেনাবাহিনীর তাৎক্ষণিক হস্তক্ষেপে রক্ষা পেল পাহাড়ি শিশুর চোখ

  • By Admin
  • June 4, 2026
  • 86 views
সেনাবাহিনীর তাৎক্ষণিক হস্তক্ষেপে রক্ষা পেল পাহাড়ি শিশুর চোখ