
আবুল হোসেন বাবলুঃ
রংপুরের নবাগত জেলা প্রশাসক এনামুল আহসান সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেন। এ সময় রংপুরের সকল সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং অন্যান্য সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।বৃহস্পতিবার বিকেলে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, রংপুরে অনেক ডিসি সেবক হয়ে জেলায় আসেন কিন্তু কদিন পরই তারা শাসক হয়ে যান। ফলে সাংবাদিকদের সাথে ডিসির দূরত্ব বেড়ে যায়।
বিগত ডিসি মুষ্টিমেয় সাংবাদিকদের সাথে সখ্যতা তৈরি করে ঘন্টার পর ঘন্টা রুম আটকিয়ে গল্পে মেতে থাকতেন অথচ অনেক সাংবাদিক জরুরি তথ্য নিতে এসেও ফিরে গেছেন। সাংবাদিকরা বলেন, এ অবস্থা যাতে আপনার ক্ষেত্রে না ঘটে সেদিকে লক্ষ রাখবেন। এ সময় নবাগত ডিসি তার বক্তব্যে বলেন, অতীত ভুলে গিয়ে রংপুরের সকল সাংবাদিকের সহযোগিতা নিয়ে রংপুরের উন্নয়নে কাজ করতে চাই।
তিনি বলেন, সকল বৈষম্যের ফলে যে আন্দোলনে নতুন বাংলাদেশ সেই বাংলাদেকে আমরা সুন্দর ও নতুন ভাবে সাজাতে চাই। রংপুরকে শহীদ আবু সাঈদের জেলা আখ্যায়িত করে
ডিসি বলেন,রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের দরজা সবার জন্য উন্মুক্ত। সবাই খুব সহজেই আমার সাথে বলতে আসতে পারেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক জয়নাল আবেদীন, চ্যানেল আই’র প্রতিনিধি মেরিনা লাভলী, দৈনিক দিনকালের প্রতিনিধি সাংবাদিক সালেকুজ্জামান ছালেক, দৈনিক মুক্তখবর পত্রিকার রংপুর ব্যুরো আবুল হোসেন বাবলু,
সাংবাদিক নুরুজ্জামান, এটিএন নিউজের প্রতিনিধি শাহরিয়ার মীম, সাংবাদিক সাজ্জাদ হোসেন বাপ্পী, আশরাফ খান কিরন সহ রংপুরে বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিক এবং সাংবাদিক নেতৃবৃন্দ। এছাড়াও এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাঈদ সহ অন্যান্য অতিরিক্ত জেলা প্রশাসকগণ উপস্থিত ছিলেন।









