রংপুরের বদরগঞ্জে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৩ এর অভিযানে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

রংপুর:

রংপুরের বদরগঞ্জে অভিযান চালিয়ে একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৩। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে বদরগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড এলাকায় রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জোনাল অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়।
র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিএসসি, রংপুরের একটি বিশেষ দল বিকাল ৩টা ১৫ মিনিটে ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে গ্রেফতার ব্যক্তি শফি উদ্দিন (৬০)। তিনি রংপুর জেলার মিঠাপুকুর থানার একটি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
র‌্যাব আরও জানায়, গ্রেফতার শফি উদ্দিনের বিরুদ্ধে মিঠাপুকুর থানার জিআর নং-১০ (তারিখ: ১৩ জুলাই ১৯৯৫), জিআর নং-৬৬৭/৯৫ এবং দায়রা নং-১০৫/২০০২ মূলে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় মামলা রয়েছে। আদালতে রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানি ও মাদক চোরাচালানসহ বিভিন্ন গুরুতর অপরাধ দমনে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Related Posts

ঠাকুরগাঁওয়ে ট্রাক-অটোর মুখোমুখি সংঘর্ষ, দুই নারীসহ ৪ জন গুরুতর আহত

  হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী-রাণীশংকৈল মহাসড়কে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ চারজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৫ মিনিটে উপজেলার আমপাথারী এলাকায় এ দুর্ঘটনা…

গোপালগঞ্জে এজলাসে নারী আইনজীবী (শিক্ষানবিশ)মাথা ফাটালেন বিচারক

  লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে বিচারকের ছোড়া পেপার ওয়েটের আঘাতে সাবিহা সুলতানা নামের এক শিক্ষানবিশ আইনজীবী গুরুত্বর আহত হয়েছেন। ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয় আইনজীবী…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ঠাকুরগাঁওয়ে ট্রাক-অটোর মুখোমুখি সংঘর্ষ, দুই নারীসহ ৪ জন গুরুতর আহত

  • By Admin
  • July 22, 2026
  • 2 views
ঠাকুরগাঁওয়ে ট্রাক-অটোর মুখোমুখি সংঘর্ষ, দুই নারীসহ ৪ জন গুরুতর আহত

গোপালগঞ্জে এজলাসে নারী আইনজীবী (শিক্ষানবিশ)মাথা ফাটালেন বিচারক

  • By Admin
  • July 22, 2026
  • 18 views
গোপালগঞ্জে এজলাসে নারী আইনজীবী (শিক্ষানবিশ)মাথা ফাটালেন বিচারক

কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে নানা ধরনের রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ

  • By Admin
  • July 22, 2026
  • 11 views
কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে নানা ধরনের রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

  • By Admin
  • July 22, 2026
  • 4 views
সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

মনপুরায় ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম নিয়ে আলোচনা সভা

  • By Admin
  • July 22, 2026
  • 4 views
মনপুরায় ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম নিয়ে আলোচনা সভা

২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ‘হাসপাতাল অটোমেশন সিস্টেম’ উদ্বোধন

  • By Admin
  • July 22, 2026
  • 4 views
২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ‘হাসপাতাল অটোমেশন সিস্টেম’ উদ্বোধন