রাজশাহী চেম্বার অফ কমার্সের নির্বাচন স্থগিত

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

নির্বাচন কমিশনের নির্দেশনার পর শেষ মুহূর্তে এসে রাজশাহী চেম্বারের ২০২৬-২৮ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন স্থগিত হয়ে যায়।

রাজশাহী চেম্বারের পরিচালনা পর্ষদের নির্বাচন স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনার পরিপ্রেক্ষিতে শেষ মুহূর্তে এসে রাজশাহী চেম্বারের নির্বাচন স্থগিতের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

১২ জানুয়ারি ইসির নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কার্যক্রমকে যেকোনো ধরনের প্রভাবমুক্ত রাখতে ১২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত দেশের সব ধরনের পেশাজীবী ও বিভিন্ন সংগঠনের নির্বাচন স্থগিত রাখতে হবে।

ইসির ওই নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে পেশাজীবী সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানের সব ধরনের নির্বাচন, পরিবহনমালিক ও শ্রমিক সমিতি, সাংবাদিক সমিতি, বণিক সমিতি, সমবায় সমিতি, ট্রেড ইউনিয়নসহ সব সংগঠনের নির্বাচন আয়োজন করা যাবে না। এসব নির্বাচন ১২ ফেব্রুয়ারির পর আয়োজন করতে হবে।

নির্বাচন কমিশনের এ নির্দেশনার পর শেষ মুহূর্তে এসে রাজশাহী চেম্বারের ২০২৬-২৮ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন স্থগিত হয়ে যায়। চেম্বারের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও বোয়ালিয়া ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফ হোসেন স্বাক্ষরিত এক নোটিশে চেম্বারের নির্বাচন আনুষ্ঠানিকভাবে স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

নোটিশে বলা হয়, ১৫ জানুয়ারি দ্বিবার্ষিক মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন নির্ধারিত থাকলেও নির্বাচন কমিশনের নির্দেশনার আলোকে চেম্বারের নির্বাচন সাময়িকভাবে স্থগিত করা হলো। পরবর্তী সময়ে সংশোধিত তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে ।

Related Posts

চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

  মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি দেশব্যাপী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। শনিবার (১৩ জুন)…

ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ জন আটক

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই ও চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (১৩ জুন) গ্রেফতারকৃতদের কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন: উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

  • By Admin
  • June 13, 2026
  • 20 views
চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ জন আটক

  • By Admin
  • June 13, 2026
  • 24 views
ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ জন আটক

ভূরুঙ্গামারীতে অসুস্থ গরুর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যাচেষ্টা, গ্রেফতার ১

  • By Admin
  • June 12, 2026
  • 64 views
ভূরুঙ্গামারীতে অসুস্থ গরুর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যাচেষ্টা, গ্রেফতার ১

কমলনগর ২নং সাহেবের হাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ আনোয়ার হোসেন

  • By Admin
  • June 12, 2026
  • 34 views
কমলনগর ২নং সাহেবের হাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ আনোয়ার হোসেন

মানবতার ফেরিওয়ালা, নরসিংদীর ইউ এন ও,অসহায় মানুষের পাশে দাড়ালেন

  • By Admin
  • June 12, 2026
  • 26 views
মানবতার ফেরিওয়ালা, নরসিংদীর ইউ এন ও,অসহায় মানুষের পাশে দাড়ালেন

সীমান্ত এলাকায় অবৈধ বালু ব্যবসা, দেখার কেউ নেই!

  • By Admin
  • June 12, 2026
  • 31 views
সীমান্ত এলাকায় অবৈধ বালু ব্যবসা, দেখার কেউ নেই!