রেল সেতু থেকে নদীতে ঝাঁপ যুবকের, ১ঘন্টা পর লাশ উদ্ধার।

মোঃসুলতান মাহমুদ,গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ইজ্জতপুর গ্রামের পারুলী নদীর উপর রেলসেতু থেকে ঝাঁপ দিয়ে এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে।

আজ রোববার (১২ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে ঝাঁপিয়ে পড়ার পর এক ঘন্টার মধ্যে তার লাশ উদ্ধার হয়েছে। নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ থেকে ৩২ বছর বলে জানিয়েছে স্থানীয় লোকজন।

স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনাস্থলের কাছাকাছি নদীর এক প্রান্তে কয়েকজন মাছ ধরছিলেন। তাঁরা প্রথমে মনে করেছিলেন কেউ হয়তো গোসল করতে নদীতে নেমেছেন। পরে দূর থেকে এক ব্যক্তি ওই যুবককে পানিতে তলিয়ে যেতে দেখে দৌড়ে ঘটনাস্থলে আসেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় মাজহারুল ইসলাম বলেন, দুর থেকে দেখা যাচ্ছিল যে, যুবক ডুবে যেতে যেতে নদীর পাড়ের ঘাস ধরার চেষ্টা করেছিল। কাছে আসতে আসতে তিনি তলিয়ে যান। পরে চিৎকার করে লোকজনকে ডাকেন তিনি। এর পর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে যায়। তারা ওই যুবকের মরদেহ উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের কর্মী নুর আলম সিদ্দিকী বলেন, খবর পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় ১০ মিনিটের চেষ্টায় লাশটি উদ্ধার করি। নিহত যুবকের পরনে প্যান্ট-শার্ট ছিল এবং তাঁর পরিচয় এখনো জানা যায়নি। স্থানীয় লোকজন জানিয়েছেন, তাঁকে রেলসেতু থেকে নদীতে ঝাঁপ দিতে দেখা গেছে। উদ্ধার হওয়া লাশটি আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় পাঠানো হবে

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক যায়যায়দিনকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রেলপথ থেকে ঘটনা হওয়ায় আমরা রেলওয়ে পুলিশের সাথে যোগাযোগ করে এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Related Posts

জনগণের টাকা আত্মসাত করলে সরকার ছাড় পাবে না: সারজিস আলম

খাদেমুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই পথযাত্রা উপলক্ষে পথসভা করেছে। রবিবার ১৯ জুলাই বিকেলে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের ঐতিহাসিক তেঁতুলতলার এ পথসভার আয়োজন করে তেঁতুলিয়া…

ভূরুঙ্গামারীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ  কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা ও দোয়ার…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

  • By Admin
  • July 21, 2026
  • 6 views
স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

  • By Admin
  • July 21, 2026
  • 11 views
গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

নোয়াখালী সেনবাগে ১৮ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার,আটক ৩

  • By Admin
  • July 21, 2026
  • 6 views
নোয়াখালী সেনবাগে ১৮ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার,আটক ৩

গোপালগঞ্জ কাশিয়ানী যে বিশ্ব নবী হয়রত মোঃ (সা:) কটুক্তি প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন উলামায়ে কেরাম।

  • By Admin
  • July 21, 2026
  • 6 views
গোপালগঞ্জ কাশিয়ানী যে বিশ্ব নবী হয়রত মোঃ (সা:) কটুক্তি প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন উলামায়ে কেরাম।

নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

  • By Admin
  • July 21, 2026
  • 29 views
নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ৪৭টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে হস্তান্তর

  • By Admin
  • July 21, 2026
  • 5 views
রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ৪৭টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে হস্তান্তর